রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাংস ব্যবসায়ীকে অর্থদন্ড

কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৫ ভিজিটর

স্টাফ রিপোর্টার : গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। মঙ্গলবার র‌্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ি স্পেশালাইজড কোম্পানির সহকারী পরিচালক (অপস অ্যান্ড মিডিয়া) মাহফুজুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতের নাম মোঃ কামাল হোসেন (৪৫)। তিনি গাজীপুরের শ্রীপুর থানার কাওরাইদ এলাকার ধনু মোড়লের ছেলে।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে শ্রীপুর উপজেলার টেংরা গ্রাম থেকে কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাকে জিএমপি’র কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে মোঃ কামাল হোসেন (কয়েদী নং-৩২০৭/এ) কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে কারাবন্দি ছিলেন।

তিনি আরো জানান, গত ৬ আগস্ট সকালে দেশব্যাপি সহিংসতা ও সরকার পতনের উদ্ভুত সংকটপূর্ণ পরিস্থিতিকে কেন্দ্র করে গাজীপুরস্থ কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভিতরে থাকা কারাবন্দিরা ভবন থেকে বের হয়ে বেআইনী জনতাবদ্ধে পরস্পর যোগসাজসে মারাত্মক অস্ত্র শস্ত্রে সজ্জিত নিয়ে দাঙ্গা-হাঙ্গামা ও অগ্নিসংযোগ শুরু করে। তারা কারাগারের ভিতরে ডিউটিরত কারারক্ষীদের জিম্মি করে পালানোর চেষ্টা করে। এসময় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কারাবন্দি মোঃ কামাল হোসেনসহ অন্যান্য বন্দিরা কারাভ্যন্তরের বৈদ্যুতিক পিলার ভেঙ্গে তা দিয়ে মই তৈরী করে। পরে ওই মই বেয়ে বাউন্ডারীর উপর দিয়ে কারাগার থেকে কামালসহ ২০৯ জন কারাবন্দি পালিয়ে যায়। পালানোর সময় কামাল হোসেন ডান পায়ে আঘাতপ্রাপ্ত হয়। এ ঘটনার পর কারাগারের জেলার মো. লুৎফর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

ঘটনার পর র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি স্পেশালাইজড কোম্পানির একটি দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে আসামির অবস্থান নিশ্চিত হয়ে শ্রীপুরের টেংরা এলাকায় অভিযান চালিয়ে পলাতক কারাবন্দি কামাল হোসেনকে গ্রেপ্তার করে র‌্যাব-১ এর সদস্যরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর