মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে জামাল নামে কাঠুরিয়ার মৃত্যু গাজীপুরে লাইসেন্স ও সনদ ছাড়াই ফিড বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই সব ধর্মের মানুষকে সাথে নিয়ে এগিয়ে যেতে চায় সরকার প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে এক মাসের সম্মানী ভাতা প্রদানের ঘোষণা দিয়েছেন এমপি মিলন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আর নেই জাতিকে রাজপথে ঠেলে না দিয়ে চলতি অধিবেশনেই সংবিধান সংস্কার কমিশন গঠন করুন — মিয়া গোলাম পরওয়ার হরমুজে হামলা বন্ধের অঙ্গীকার চায় যুক্তরাষ্ট্র চিকিৎসকের হাসিমুখে কথা বলা রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে : স্বাস্থ্যমন্ত্রী গাজীপুরে ছাত্রশিবিরের মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত

সব ধর্মের মানুষকে সাথে নিয়ে এগিয়ে যেতে চায় সরকার

  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১০ ভিজিটর

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোনো ভেদাভেদ নয়, সব ধর্মের মানুষকে সাথে নিয়ে এগিয়ে যেতে চায় সরকার। দেশের মানুষ পাশে থাকলে সারা দেশে ফ্যামিলি কার্ড ছড়িয়ে দেওয়া হবে।

সোমবার বেলা ১১টার দিকে বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশকে সুন্দর রাখতে হলে বৃক্ষরোপন করতে হবে, পাশাপাশি যত্ন নিতে হবে। সন্তান যখন বড় হয় তখন আপনার বুকটা আনন্দে ভরে ওঠে, তেমনি গাছটি বড় হলে আপনি একইরকম আনন্দ পাবেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশে যে পরিমাণ গাছ থাকা দরকার, তা নেই। তাই আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে।

তারেক রহমান বলেন, বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন এসেছে। এখন আগের তুলনায় বেশি বৃষ্টি হচ্ছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। নিজেদের দেশকে নিজেরাই ঠিক করতে হবে, বাইরের কেউ এসে ঠিক করে দিয়ে যাবে না।

এ সময় প্রধানমন্ত্রী জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির জন্য নতুন স্লোগান ঘোষণা করেন— ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।’

এর আগে সোমবার সকালে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী । সফরের অংশ হিসেবে গৌরনদীর বাটাজোর ইউনিয়নের নতুন খনন করা সরিকল খালের পাশে, বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় এবং ত্রিশ গোডাউন সংলগ্ন সাগরদী এলাকায় পৃথক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর