রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতিকে রাজপথে ঠেলে না দিয়ে চলতি অধিবেশনেই সংবিধান সংস্কার কমিশন গঠন করুন — মিয়া গোলাম পরওয়ার হরমুজে হামলা বন্ধের অঙ্গীকার চায় যুক্তরাষ্ট্র চিকিৎসকের হাসিমুখে কথা বলা রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে : স্বাস্থ্যমন্ত্রী গাজীপুরে ছাত্রশিবিরের মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাপাসিয়ায় রাতের আঁধারে মৎস্য খামারে বিষ প্রয়োগ, বিপুল পরিমাণ মাছ মারা যাওয়ায় পথে বসার শঙ্কায় কৃষি উদ্যোক্তা নয়ন সরকার প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি হাইকোর্টের রায়ে সারোয়ার আলমগীরের এমপি হিসেবে শপথের পথ সম্পূর্ণ উন্মুক্ত মার্কিন হামলায় তেহরান-মাশহাদ ট্রেন চলাচল স্থগিত বসবাস অযোগ্য ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তোলার জন্য সবার সচেতনতা জরুরি : প্রধানমন্ত্রী

চিকিৎসকের হাসিমুখে কথা বলা রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে : স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৮ ভিজিটর

স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, একজন চিকিৎসকের হাসিমুখে কথা বলা একজন রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে। তাই ওষুধের পাশাপাশি রোগীদের সঙ্গে সুন্দর আচরণও নিশ্চিত করতে হবে।

শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

চিকিৎসকদের শুধু রোগ নিরাময় নয়, মানবিকতা, নৈতিকতা ও সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডাক্তারদের কাজ শুধু একটি পেশা নয়, এটি মানুষের জীবনের জন্য দেওয়া একটি মহান সেবা। মানুষ যখন সবচেয়ে কঠিন সময়ে অসুস্থ হয়ে পড়ে, তখন আল্লাহর পর সবচেয়ে বেশি ভরসা করে একজন চিকিৎসকের ওপর।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর