সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

কাপাসিয়ায় বিনা মূল্যে চিকিৎসাসেবা, শতাধিক রোগীকে ব্যবস্থাপত্র প্রদান

  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৭৫ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের কোটবাজালিয়া চৌরাস্তা বাজারে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। কবির হোসেন মোল্লা ফাউন্ডেশনের অর্থায়নে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে শতাধিক ব্যক্তি চিকিৎসাসেবা ও ব্যবস্থাপত্র গ্রহণ করেন।

শুক্রবার (৩ জুলাই) সকালে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বয়সী নারী, পুরুষ, কৃষক, শ্রমিক, শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা চিকিৎসাসেবা নেন।

আয়োজকদের ভাষ্য, ‘সেবা হোক মানবতার লক্ষ্য, হোক উন্নত বাংলাদেশ গড়ার’—এই প্রতিপাদ্য সামনে রেখে ক্যাম্পটির আয়োজন করা হয়।

চিকিৎসাসেবা প্রদান করেন চিকিৎসক আহসান হাবিব ও চিকিৎসক নাজমিন সুলতানা লুবনা। আয়োজনে সহযোগিতা করে কোটবাজালিয়ার যুবসমাজ এবং জাগ্রত যুব ও প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এর আগেও চাঁদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় একই ধরনের বিনা মূল্যের মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে। পাশাপাশি অসচ্ছল মানুষের চিকিৎসাসেবায় আর্থিক সহায়তাও দেওয়া হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর