শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি ও সমমানের প্রথম দিনেই অনুপস্থিত ২৪ হাজার ৭৮৪ পরীক্ষার্থী শুধু মানুষ নয়, কোনো প্রাণীই যেন হিংস্রতার শিকার না হয় : প্রধানমন্ত্রী বিদেশি বিনিয়োগ বাড়াতে ভিসানীতি সহজ করছে সরকার ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে কালীগঞ্জে বিশেষ উচ্ছেদ অভিযান টঙ্গীতে ভাইরাল ভিডিও নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে সত্য উদঘাটনের আহ্বান সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয় : কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজ থেকে কার্যকর হচ্ছে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট কাপাসিয়ায় ভাকোয়াদী উচ্চ বিদ্যালয়ে জলবায়ু সচেতনতা র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সংসদে গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল পাস কালীগঞ্জে ১৮০০ প্রান্তিক  কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

এইচএসসি ও সমমানের প্রথম দিনেই অনুপস্থিত ২৪ হাজার ৭৮৪ পরীক্ষার্থী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৭ ভিজিটর
ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর একটা পর্যন্ত অনুষ্ঠিত প্রথম দিনের পরীক্ষায় ১১ শিক্ষাবোর্ডের ২৪ হাজার ৭৮৪ জন অনুপস্থিত ছিলেন। এরমধ্যে সবচেয়ে বেশি অনুপস্থিতি দেখা গেছে মাদ্রাসা বোর্ডে।

এদিন নকলসহ বিভিন্ন কারণে ৭ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে কোনো শিক্ষক বহিস্কারের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার সাধারণ ও কারিগরি বোর্ডে বাংলা প্রথমপত্র এবং কুরআন মাজিদ বিষয়ের মধ্যদিয়ে শুরু হয়েছে পরীক্ষা পর্ব। সারাদেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে দেশের ৯ হাজার ৪৩৯টি প্রতিষ্ঠানের মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থী অংশ নিচ্ছেন। গত বারের তুলনায় যা ২২ হাজার ৭৬৬ জন বেশি।

আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে পাঠানো পরিসংখ্যানে দেখা গেছে, প্রথমদিনে সাধারণ ৯টি শিক্ষাবোর্ডের মোট ৮ লাখ ৫৬ হাজার ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ২৩৩ জন (২ দশমিক শূন্য এক শতাংশ)। আর কুমিল্লা, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডে একজন করে ও যশোর বোর্ডে ২ জনসহ মোট ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের ৮৫ হাজার ১৩১ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন চার হাজার ৪৭৮ জন (৫ দশমিক ২৬ শতাংশ)। এই বোর্ডের একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আর কারিগরি শিক্ষাবোর্ডের ৮৩ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন তিন হাজার ৭৩ জন (৩ দশমিক ৬৭ শতাংশ)। এই বোর্ডেও একজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন।

সূত্রমতে, এবার দেশের সাধারণ সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি পরীক্ষা। আগামী ৮ আগস্ট পর্যন্ত লিখিত পরীক্ষা চলবে; আর ১৫ আগস্টের মধ্যে শেষ হবে ব্যবহারিক পরীক্ষা। প্রশ্নফাঁস ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। দেশের ইতিহাসে প্রথমবারের মতো সিসিটিভি ক্যামেরার আওতায় এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর