সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকার মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৩৮ ভিজিটর

স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জুয়া ও মাদকমুক্ত দেশ গড়ে তুলতে কাজ করছে সরকার। আজ শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

তিনি বলেন, পুরাতন আইন দিয়ে এখন আর মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই মাদক নিয়ন্ত্রণে নতুন আইন করা প্রয়োজন। কেবল আইন করে নয়, আইন প্রয়োগের পাশাপাশি প্রতিরোধই সর্বোচ্চ উপায় বলে উল্লেখ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী দু-একদিনের মধ্যে মাদক প্রতিরোধ আইন সংশোধনী সংসদে উপস্থাপন করা হবে।

দেশকে উন্নয়নের দিকে নিতে তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি। মাদক নির্মূলে প্রশাসনকে আরও শক্ত অবস্থানে থাকার আহ্বান জানান মন্ত্রী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর