সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

মাদক কারবারিদের সাথে পুলিশ সদস্যরা সরাসরি জড়িত: সেলিম ভূঁইয়া

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ২৯ ভিজিটর

স্টাফ রিপোর্টার : বিএনপির সংসদ সদস্য মো. সেলিম ভূঁইয়া বলেছেন, আমার এলাকার পুলিশ প্রশাসনকে যদি বলা হয় ইয়াবা ব্যবসায়ীদেরকে ধরেন। তখন তারা বলেন, আমরা কিভাবে ধরবো, আমাদের তো গাড়ি নেই। পুলিশ প্রশাসনকে গাড়ি দেন। তবুও ইয়াবা ব্যবসায়ীদের ধরার ব্যবস্থা করেন। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ কথা বলেন।

সংসদ সদস্য আরো বলেন, যারা মাদক সেবন করেন তাদের সাথে আমাদের পুলিশ সদস্যদের অনেকেই জড়িত। ইয়াবা ডিলার ব্যবসায়ীদের সাথে তারা সরাসরি জড়িত। এই পুলিশ তো আওয়ামী লীগের পুলিশ। এই ইউএনও-ডিসিরা আওয়ামী লীগের লোক। তাদেরকে শুধুমাত্র এক থানা থেকে বদলি করে অন্য থানায় দেওয়া হয়েছে। তাদের ভেতর থেকে আওয়ামী লীগের গন্ধ যায়নি। তাই তারা বিএনপি সরকারকে বিতর্কিত করার জন্য পুলিশ কাজ করছে। আমাদের এমপিদের কথা তারা শোনে না। তারা তাদের কাজ নিয়েই ব্যবস্থা থাকে। সত্যিকার অর্থে এই বাজেট বাস্তবায়ন করতে চাইলে পুলিশ প্রশাসনকে ঢেলে সাজাতে হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর