শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগরের ঈদ পুনর্মিলনী ও শিল্পী সমাবেশ মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-এটিএম কামরুল ইসলাম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর প্রস্তাব অর্থমন্ত্রীর বিষ্ণুপুর পিকেএম মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গাজীপুরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিট্ট্রেটের উপর হামলার চেষ্টা: ডেকর ওয়েট প্রসেসিংকে ২ লাখ টাকা জরিমানা ডিজিটাল আয়নায় সমাজ: ঘৃণা, নিয়ন্ত্রণ ও বিবেকের সংকট সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত আমিরাত প্রবাসী বিএনপি নেতা এস.এম. এরশাদুল আলমের ইন্তেকাল ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে জরুরি নির্দেশনা ইয়াবা মামলায় গ্রেপ্তারের পর ফের অস্ত্রসহ আটক ইসমাইল, এলাকাজুড়ে চাঞ্চল্য

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর প্রস্তাব অর্থমন্ত্রীর

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৮ ভিজিটর

স্টাফ রিপোর্টার: খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পরিবারের মাসিক সম্মানী ভাতা বাড়াতে যাচ্ছে সরকার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারের পাঁচ হাজার টাকা করে ভাতা বাড়ানোর প্রস্তাব করেন তিনি।

মাসিক সম্মানী ভাতা পাঁচ হাজার টাকা বাড়িয়ে বীরশ্রেষ্ঠ পরিবারের ৪০ হাজার টাকা, বীর উত্তম পরিবারের ৩০ হাজার টাকা, বীর বিক্রম ও বীর প্রতীক পরিবারের ২৫ হাজার করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী। তবে সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ২০ হাজার টাকা অপরিবর্তিত থাকছে। এ ছাড়া উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, চিকিৎসাসেবা, দাফনে অনুদানসহ বিভিন্ন সুবিধা অব্যাহত থাকবে।

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের তথ্যমতে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর গেজেটের মাধ্যমে সাতজনকে বীরশ্রেষ্ঠ, ৬৮ জনকে বীর উত্তম, ১৭৫ জনকে বীর বিক্রম এবং ৪২৬ জনকে বীর প্রতীক খেতাব দেয়া হয়।

অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেন, সরকার বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নিশ্চিত করতে আগামী অর্থবছরে ৪ হাজার ৭৩০টি বীর নিবাস নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে।

অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারদের মাসিক যে টাকা দেয়া হচ্ছে, তা অব্যাহত থাকবে। বর্তমানে শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা করে ভাতা দেয়া হচ্ছে। এ ছাড়া এ, বি, সি ক্যাটাগরিতে আহত ব্যক্তিদের যথাক্রমে ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা করে মাসিক ভাতা দেয়া হচ্ছে। তবে আগামী বাজেটে জুলাই গণ-অভ্যুত্থানের ভাতাভোগীর সংখ্যা ১ হাজার ৮৫৭ জন বাড়িয়ে মোট ১৬ হাজার ৫১৩ জনকে দেয়ার প্রস্তাব করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর