বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাভাবিপ্রবির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শ্রীপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার নিয়ে বিতর্ক: তদন্ত ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভাওয়াল গড় ইউনিয়নের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য : আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন রিজভী গাজীপুরে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট পরিচালনা : ১ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা সামান্য বৃষ্টিতেই ডুবে যায় গাজীপুর নগরী, এক যুগেও মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত ফটিকছড়িতে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে জামাল নামে কাঠুরিয়ার মৃত্যু গাজীপুরে লাইসেন্স ও সনদ ছাড়াই ফিড বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৮৩ ভিজিটর

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: রাজধানীর উত্তরায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সাধারণ সভা ও ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুর ২টায় উত্তরার একটি অভিজাত রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সভা শেষে সংগঠনের প্রধান উপদেষ্টা শামসুল হক ৪১ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন। এতে সর্বসম্মতিক্রমে এ কে এম আজিজুল হক সভাপতি এবং মোঃ কালিমুল্লাহ ইকবাল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া কামাল খান সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামসুল হক বলেন, “নতুন কমিটিকে আগামী দিনগুলোতে দেশ ও দশের সেবায় নিবেদিত হয়ে কাজ করতে হবে। সাংবাদিকতার মহান ব্রত নিয়ে কোনো অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না।”

সভায় বক্তারা সাংবাদিকতার নৈতিকতা, দায়বদ্ধতা ও সমাজ সংস্কারে গণমাধ্যমকর্মীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সংগঠনের ভাবমূর্তি আরও উজ্জ্বল করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল ওহাব রিংকু, বিদায়ী সাধারণ সম্পাদক মনির হোসেন চৌধুরী,মোসলেহ উদ্দিন বাচ্চু, কবি ও লেখক আবুল খায়ের, ইসমাইল হোসেন, অ্যাডভোকেট মানিক, এইচ এম মাহফুজুল ও রোমান শেখ প্রমুখ।

নতুন কমিটি ঘোষণার পর উপস্থিত সদস্যরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার শপথ গ্রহণ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর