শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়ির ধিরাম ইউনিয়নে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, জরিমানা আদায় আরও ৬ জেলায় চালু ফুয়েল পাস চালু ১ লাখ ৩৮ হাজার টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে চার জাহাজ কালীগঞ্জে কভার্ড ভ্যান ও সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৪ কালিগঞ্জে শ্বশুর ও বউয়ের বেধড়ক মারধরে হাসপাতালে শয্যাশায়ী জামাতা এটলাস বাংলাদেশ লিমিটেড-এর ‘এটলাস ইভি’ এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ইউপি সদস্যাকে মারধরের অভিযোগ নাজিরহাটে যৌথ অভিযানে দুই দোকানকে জরিমানা, মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস রোটারি ক্লাব অব ভাওয়ালের আয়োজনে বর্ণাঢ্য বর্ষবরণ-১৪৩৩ সোমবাজার ঈদগা মাঠে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ৫ দিনব্যাপী বৈশাখী মেলা উদ্বোধন

আরও ৬ জেলায় চালু ফুয়েল পাস চালু

  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৮ ভিজিটর

স্টাফ রিপোর্টার : দেশে জ্বালানি সরবরাহব্যবস্থা স্বচ্ছ ও আধুনিক করতে রাজধানী ঢাকার ফিলিং স্টেশনগুলোতে পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) চালু হয়েছে। শুরুতে রাজধানীর কিছু পেট্রল পাম্পে এর ব্যবহার করা হলে আজ শনিবার থেকে আরো ৬ জেলায় অ্যাপটির পাইলটিং কার্যক্রমের বিস্তার করা হয়েছে।

শনিবার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্ট এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুরুতে রাজধানীর সাতটি ফিলিং স্টেশনে এই অ্যাপের ব্যবহার চালু হলেও আজ শনিবার থেকে ঢাকার ১৮টি পেট্রল পাম্পে পাইলটিং কার্যক্রমের বিস্তার করা হচ্ছে।

পোস্টে বলা হয়, ফুয়েল পাস অ্যাপের পাইলটিং কার্যক্রমের বিস্তৃতি ঘটানোর লক্ষ্যে মোটরসাইকেল রেজিস্ট্রেশনের জন্য ঢাকা জেলা ছাড়াও নিম্নোক্ত জেলাসমূহ উন্মুক্ত করা হয়েছে। এগুলো হচ্ছে—ঢাকা, ঢাকা মেট্রো, চাঁদপুর, চট্টগ্রাম, চট্টগ্রাম মেট্রো, বরিশাল, বরিশাল মেট্রো, খুলনা, খুলনা মেট্রো, রাজশাহী, রাজশাহী মেট্রো, ময়মনসিংহ।

উল্লিখিত জেলাগুলোতে নিবন্ধিত মোটরসাইকেলগুলো এখন থেকে ‘ফুয়েল পাস বিডি’ সিস্টেমে নিবন্ধনের আওতায় অন্তর্ভুক্ত হবে। এছাড়া পর্যায়ক্রমে এ কার্যক্রম সারা দেশের অন্যান্য জেলায়ও উন্মুক্ত করা হবে বলে জানানো হয় পোস্টে।

আবেদন প্রক্রিয়া

গুগল প্লে স্টোর থেকে ফুয়েল পাস নামের অ্যাপটি মুঠোফোনে ইনস্টল করে নিতে হবে। এরপর অ্যাপে প্রবেশ করে ফোন নম্বর ভেরিফাই করে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ও অন্যান্য তথ্য প্রদান করে পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করতে হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর