রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সৈয়দপুরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল কালীগঞ্জে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ২ নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতে শিক্ষামন্ত্রীর নির্দেশনা সিডিএ চেয়ারম্যান পদে কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারের নাম আলোচনায় প্রবাসে পাড়ি দেয়ার ৬ দিনের মাথায় ফটিকছড়ির তরুণ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু কালীগঞ্জ থানার কামরুল ইসলাম গাজীপুরে শ্রেষ্ঠ এস আই নির্বাচিত হাদি হত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে শিক্ষার্থী-অভিভাবকদের বিক্ষোভ গণমাধ্যমের সংস্কারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্যমন্ত্রী জুলাই সনদে নোট অব ডিসেন্ট নিয়ে বিএনপি খোঁড়া যুক্তি দিচ্ছে: বদিউল আলম মজুমদার

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৩০ ভিজিটর

স্টাফ রিপোরটার :  গণভোটের রায় অমান্য করে জনগণের সাথে প্রতারণার অভিযোগ তুলে জনগণের ক্ষমতা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকালে গাজীপুর মহানগরের শিববাড়ী মোড় ৩৬ জুলাই চত্বরে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সমাবেশ শেষে একটি বিশাল মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নেয়ামত সড়ক এলাকায় গিয়ে শেষ হয়।
গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নায়েবে আমীর ও কেন্দ্রীয় সূরা সদস্য মোঃ খায়রুল হাসান, কেন্দ্রীয় সূরা সদস্য ও গাজীপুর-৪ আসন থেকে নির্বাচিত এমপি সালাহউদ্দিন আইউবী, মহানগর সেক্রেটারি আ. স. ম. ফারুক, সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় সূরা সদস্য আফজাল হোসেন, আজারুল ইসলাম মোল্লা, মহানগর কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম, নেয়ামত উল্লাহ শাকের, এমসিপির মুখ্য সমন্বয়ক এডভোকেট আলী নাসের খান, মহানগর সূরা সদস্য আশরাফ আলী কাজল, গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত আমীর এডভোকেট সাদিকুজ্জামান খান, টঙ্গী পশ্চিম থানা আমীর আনোয়ার হোসেন ভূঁইয়া, গাছা থানা আমীর মাস্টার মিয়াজ উদ্দিন, বাসন থানা আমীর মাওলানা আকরামুল ইসলাম, পুবাইল থানা ভারপ্রাপ্ত আমীর এডভোকেট শামীম মৃধা, আইনজীবী থানা আমীর এডভোকেট শাহজাহান সিরাজী, মহানগর ছাত্রশিবিরের সভাপতি জাকির হোসেন, জেলা ছাত্রশিবিরের সভাপতি ইসমাইল পাঠানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ একইসাথে জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদ গঠনের পক্ষে রায় দিলেও সরকার তা অগ্রাহ্য করে জনগণের সাথে প্রতারণা করেছে। তারা অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার সাংবিধানিক কাঠামোগত সংস্কারের পরিবর্তে লোকদেখানো সংশোধনী প্রক্রিয়া চালু করেছে, যা জনগণের প্রত্যাশার পরিপন্থী।
বক্তারা আরও বলেন, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না করে বরং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতি, দমন-পীড়ন ও অস্থিতিশীলতার পথ তৈরি করা হচ্ছে। বিচার বিভাগের স্বাধীনতা, সাংবিধানিক প্রতিষ্ঠানের নিরপেক্ষতা এবং মানবাধিকার সুরক্ষার বিষয়গুলো উপেক্ষিত হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।
সমাবেশ থেকে গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের দাবি জানানো হয়। একইসাথে বক্তারা দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর