শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সিডিএ চেয়ারম্যান পদে কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারের নাম আলোচনায় প্রবাসে পাড়ি দেয়ার ৬ দিনের মাথায় ফটিকছড়ির তরুণ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু কালীগঞ্জ থানার কামরুল ইসলাম গাজীপুরে শ্রেষ্ঠ এস আই নির্বাচিত হাদি হত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে শিক্ষার্থী-অভিভাবকদের বিক্ষোভ গণমাধ্যমের সংস্কারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্যমন্ত্রী জুলাই সনদে নোট অব ডিসেন্ট নিয়ে বিএনপি খোঁড়া যুক্তি দিচ্ছে: বদিউল আলম মজুমদার কালীগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কালীগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ফটিকছড়িতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধে প্রশাসনের তৎপরতা কলারোয়ায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

সিডিএ চেয়ারম্যান পদে কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারের নাম আলোচনায়

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১০১ ভিজিটর

ফটিকছড়ি (চট্টগ্রাম) থেকে নাজিম উদ্দিন:  চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চেয়ারম্যান পদে নতুন নিয়োগকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। এই প্রেক্ষাপটে ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার-এর নাম জোরালোভাবে উঠে এসেছে।

রাজনৈতিক জীবনে দীর্ঘদিন সক্রিয় থাকা কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার ত্যাগ, তিতিক্ষা এবং নানা প্রতিকূলতার মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার বিরুদ্ধে একাধিক হামলা ও মামলা থাকলেও তিনি কখনো নীতি থেকে বিচ্যুত হননি বলে দলীয় নেতাকর্মীরা জানান।

স্থানীয় বিশিষ্টজনরা মনে করেন, তিনি একজন সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি। তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ধরনের দুর্নীতি বা অপপ্রচারের অভিযোগ কেউ প্রমাণ করতে পারেনি। সাবেক সেনা কর্মকর্তা হিসেবে তার শৃঙ্খলা, সততা ও নেতৃত্বগুণ চট্টগ্রামের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মত প্রকাশ করেন তারা।

চট্টগ্রামের সচেতন মহলের দাবি, সিডিএ’র মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে একজন দক্ষ, সৎ ও দায়িত্বশীল ব্যক্তির প্রয়োজন। সেই বিবেচনায় কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান নগরবাসীর একটি বড় অংশ।

এদিকে, সম্ভাব্য নিয়োগ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো না এলেও তার নাম ঘিরে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর