সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

জুলাই সনদে নোট অব ডিসেন্ট নিয়ে বিএনপি খোঁড়া যুক্তি দিচ্ছে: বদিউল আলম মজুমদার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২১৮ ভিজিটর

স্টাফ রিপোর্টার : সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, জুলাই জাতীয় সনদ নিয়ে যে গণভোট হলো সেটি জনগণ অনুমোদন করেছে। যা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার কথা বলা হয়েছে তা নিয়ে গড়িমসি হচ্ছে। এছাড়া জুলাই সনদে নোট অব ডিসেন্ট নিয়ে বিএনপি খোঁড়া যুক্তি দিচ্ছে।

বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘অধ্যাদেশ বাতিল এবং গণভোট অস্বীকারের রাজনীতি: সংসদীয় স্বৈরতন্ত্রের যুগে বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।

ড. বদিউল আলম বলেন, যেমন একটা যুক্তি দিচ্ছে, এটা সংবিধানে নেই। কিন্তু আমরা যদি ১৯৯০ সালের দিকে তাকাই, বিচারপতি শাহাবুদ্দিন সাহেব যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছিলেন সেটা কোন সংবিধানে ছিল এবং তিনি যে আবার ফেরত গেলেন সেটিই বা কোন সংবিধানে ছিল। এটার জন্য কি কোনো ঐক্যমত ছিল, হ্যাঁ ঐক্যমত ছিল কয়েকটা দলের মধ্যে।

তিনি আরও বলেন, আরেকটা যুক্তি দেওয়া হয় যে ‘নোট অব ডিসেন্ট’। নোট অব ডিসেন্টটা কি? এটা তো মাইনরিটি ভিউ। সংখ্যালঘিষ্টের মতামত এই যে, ১৪ জনের সংসদীয় কমিটি হয়েছে, তার মধ্যে ১১ জন সরকারদলীয় আর তিনজন হলেন বিরোধীদলীয়। ঐক্যমত কমিশনে যে সিদ্ধান্ত হয়েছে সেটি মেজরিটি ভিউ আর ঐক্যমত কমিশনে যেগুলোতে নোট দেওয়া হয়েছে সেগুলো হলো মাইনরিটি ভিউ। মেজরিটি ভিউটাই গ্রহণযোগ্য, ওটাই সিদ্ধান্ত, ওটা নিয়েই গণভোট হয়েছে, ওটাই জনগণ অনুমোদন করেছে। এখন এসব খোঁড়া যুক্তি আমার কাছে বোধগম্য নয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর