রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

কালীগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৯২ ভিজিটর

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: আসন্ন বাংলা নববর্ষ-১৪৩৩ বর্ণাঢ্য আয়োজনে উদযাপনের লক্ষে গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) মোঃ ইকবাল হোসেন পিপিএম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, জাতীয় মহিলা সংস্থার উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী এম এ আকাশ, উপজেলা প্রকৌশলী রেজাউল হক, উপজেলা সমবায় কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইশরাত জাহান, নারী উদ্যোক্তা শম্পা নন্দী বীর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা খাতুন, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খায়রুল আলম, মোক্তারপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আইয়ুব বাগমার সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সাংবাদিক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন বাংলা নববর্ষ-১৪৩৩ জাঁকজমকপূর্ণ বর্ণাঢ্য আয়োজন আনন্দমুখর, নিরাপদ ও সুশৃঙ্খল করতে সকলের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা পরিষদ চত্বরে সকাল ৯টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন এবং এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষের কর্মসূচি শুরু করা হবে। পরে বর্ণাঢ্য আয়োজনে বিশাল শোভাযাত্রা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে।

আলোচনা সভা, স্থানীয় বিভিন্ন শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শেষ হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর