মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলারোয়ায় ৩টি ক্লিনিক ও ২টি এক্সরে সেন্টার বন্ধের নির্দেশ সাতক্ষীরার তালায় শিক্ষকের বেদম প্রহারে রক্তাক্ত ২য় শ্রেণির ছাত্রী ইরানের বাহারেস্তানে মার্কিন-ইসরাইলি হামলায় ১৩ জন নিহত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদলের সাক্ষাৎ ফটিকছড়িতে ডায়াগনস্টিক সেন্টারের তালাবদ্ধ কক্ষ থেকে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার ফটিকছড়ির ভূজপুরে ব্রিক ফিল্ডের গর্তে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু কাপাসিয়ায় ৫৪ বছরের দখলে থাকা জমি আদালতের রায়ে উদ্ধার কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির ব্যতিক্রমী উদ্যোগ: হতদরিদ্র শিক্ষার্থীদের পাশে নেতৃবৃন্দ গাজীপুরে হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন: লক্ষ্যমাত্রা ২৮ হাজার শিশু

ফটিকছড়িতে এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৪২ ভিজিটর

ফটিকছড়ি (চট্টগ্রাম) থেকে নাজিম উদ্দীন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

৬ এপ্রিল সকাল ১০ টায়
উপজেলার বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হল রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। তিনি তাঁর বক্তব্যে আসন্ন পরীক্ষাকে কেন্দ্র করে সকলের মধ্যে দায়িত্বশীলতা ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখা এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করা প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট সকলের দায়িত্ব।
সভায় সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম রেজা। তিনি পরীক্ষার সার্বিক প্রস্তুতি, কেন্দ্র ব্যবস্থাপনা, প্রশ্নপত্র নিরাপত্তা, পরীক্ষার সময়সূচি মেনে চলা এবং নকল প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় সভায় উপস্থিত ছিলেন উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিভিন্ন মাদ্রাসার সুপার, পরীক্ষা কেন্দ্রের প্রধানগণ এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা। উপস্থিত বক্তারা পরীক্ষাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিজেদের প্রস্তুতির কথা তুলে ধরেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সভায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা, অভিভাবক ও বহিরাগতদের নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রযুক্তির অপব্যবহার রোধে কঠোর নজরদারি নিশ্চিত করার বিষয়ে।

সবশেষে, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সফলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর