শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটি : সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় জনগণের মধ্যে হতাশা তৈরি হচ্ছে – ডা. শফিকুর রহমান বাউবিতে কৌশলগত আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনের প্রশিক্ষন সমাপ্ত বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটি : সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার

সাতক্ষীরার তালায় শিক্ষকের বেদম প্রহারে রক্তাক্ত ২য় শ্রেণির ছাত্রী

  • আপডেট টাইম : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৯৪ ভিজিটর

এস এম মঈন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় ২য় শ্রেণির এক ছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উপজেলার খলিলনগর ইউনিয়নের রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাত্রী শিবাঙ্গী বাছাড় (২য় শ্রেণি) রায়পুর গ্রামের সজল বাছাড়ের মেয়ে।

ছাত্রীর মা দীপা বাছাড় জানান, স্কুল থেকে মেয়ের কান্নার খবর পেয়ে তিনি বিদ্যালয়ে গিয়ে দেখেন তার মেয়ে কাঁদছে। প্রধান শিক্ষক প্রথমে একটি চড় মারার কথা স্বীকার করলেও বাড়িতে এনে দেখা যায়, মেয়ের পিঠে আঘাতের চিহ্ন ও লাল দাগ রয়েছে। এমনকি কানে আঘাতের কারণে রক্তও বের হয় এবং মুখে ফোলা দেখা দেয়।

তিনি আরও জানান, পূর্ব ঘোষণা ছাড়াই অংক পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা দিতে না পারায় প্রধান শিক্ষক শারীরিকভাবে নির্যাতন করেন। পরে মেয়েকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় উপজেলা শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং তিনি এর বিচার দাবি করেন।

আহত ছাত্রী শিবাঙ্গী বাছাড় জানায়, “স্যার আগে না জানিয়ে অংক পরীক্ষা নেন। আমি না পারলে স্যার আমাকে মুখে, পিঠে ও কানে মারেন।”

প্রধান শিক্ষক জি এম আবুল হাশেম বলেন, বিষয়টি স্বীকার করে জানান, “শিক্ষার্থীকে দুইটি চড় লেগে গেছে। বিষয়টি নিয়ে অভিভাবকদের সঙ্গে আলোচনা চলছে।”

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বাবুল রহমান বলেন, “ঘটনাটি দুঃখজনক। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর