শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটি : সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় জনগণের মধ্যে হতাশা তৈরি হচ্ছে – ডা. শফিকুর রহমান বাউবিতে কৌশলগত আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনের প্রশিক্ষন সমাপ্ত বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটি : সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার

কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির ব্যতিক্রমী উদ্যোগ: হতদরিদ্র শিক্ষার্থীদের পাশে নেতৃবৃন্দ

  • আপডেট টাইম : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১২৭ ভিজিটর

ফটিকছড়ি (চট্টগ্রাম) থেকে নাজিম উদ্দিন : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ৭নং কাঞ্চননগর ইউনিয়ন বিএনপি এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। কাঞ্চননগর হাট নূরানী তালিমুল কোরআন মাদ্রাসার হতদরিদ্র শিশু শিক্ষার্থীদের সহায়তায় দীর্ঘ এক বছর ধরে নিয়মিতভাবে আর্থিক সহযোগিতা প্রদান করে আসছে সংগঠনটি।

জানা যায়, ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রতি মাসে ১৫ জন অসচ্ছল ছাত্রের জন্য নগদ অর্থ প্রদান করা হয়। এর ধারাবাহিকতায় এবারও শিক্ষার্থীদের সহায়তা অব্যাহত রাখা হয়েছে।

শুধু তাই নয়, তিন মাসের শিক্ষার্থীদের বেতন বহন করেছেন কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির সভাপতি হান্নান চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক ও ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ ইদ্রিস। এছাড়াও এক মাসের বেতন বহন করেছেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ কাউসার।

সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন কাঞ্চননগর হাট আলিম মাদ্রাসার সম্মানিত সুপার তৈহিদুল আলম সেলিম, মাওলানা আব্দুল্লাহ, ৪নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মাহবুবুল আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
এ ধরনের মানবিক উদ্যোগ স্থানীয় এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।

শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির এ প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর