শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটি : সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় জনগণের মধ্যে হতাশা তৈরি হচ্ছে – ডা. শফিকুর রহমান বাউবিতে কৌশলগত আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনের প্রশিক্ষন সমাপ্ত বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটি : সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার

গাজীপুরে হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন: লক্ষ্যমাত্রা ২৮ হাজার শিশু

  • আপডেট টাইম : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৪৬ ভিজিটর

স্টাফ রিপোর্টার : হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে গাজীপুর সদর উপজেলাসহ দেশের নির্বাচিত এলাকাগুলোতে আজ রোববার সকাল ৯টা থেকে বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত জানান, দেশে টিকার কোনো ঘাটতি নেই এবং পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলা ও সিটি কর্পোরেশন এলাকাগুলোতেও এই কার্যক্রম সম্প্রসারিত করা হবে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গাজীপুরে মোট ২৮ হাজার শিশুকে এই টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শুক্রবার এবং সরকারি ছুটির দিন ব্যতীত তিন সপ্তাহ ধরে চলবে এ টিকাদান কার্যক্রম। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে পাওয়া যাবে এ টিকা।

যারা আগে নিয়মিত ডোজে হামের টিকা নিয়েছে, তারাও এই বিশেষ কর্মসূচিতে টিকা নিতে পারবে। এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি নেই। তবে বর্তমানে অসুস্থ বা জ্বর থাকা শিশুদের সুস্থ হওয়ার পর টিকা নিতে পরামর্শ দেওয়া হয়েছে।

অভিভাবকদের নিকটস্থ ইপিআই (EPI) টিকাদান কেন্দ্রে যোগাযোগ করে নিজ নিজ শিশুকে টিকা নিশ্চিত করার জন্য অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

সম্প্রতি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে বেশ কিছু শিশু ভর্তি হওয়ায় এলাকাটিকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে দ্রুত এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর