সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে ডায়াগনস্টিক সেন্টারের তালাবদ্ধ কক্ষ থেকে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার ফটিকছড়ির ভূজপুরে ব্রিক ফিল্ডের গর্তে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু কাপাসিয়ায় ৫৪ বছরের দখলে থাকা জমি আদালতের রায়ে উদ্ধার কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির ব্যতিক্রমী উদ্যোগ: হতদরিদ্র শিক্ষার্থীদের পাশে নেতৃবৃন্দ গাজীপুরে হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন: লক্ষ্যমাত্রা ২৮ হাজার শিশু হামের প্রাদুর্ভাব মোকাবিলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু কালীগঞ্জে গ্যাস সিলিন্ডার মজুদ রাখায় ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা ফটিকছড়িতে চুরির অভিযোগে সালিশে ডেকে গণপিটুনি, নিহত ১ সুন্দরপুর উচ্চ বিদ্যালয়ে প্রবাসীদের উদ্যোগে হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্ৰী বিতরণ। ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

কালীগঞ্জে গ্যাস সিলিন্ডার মজুদ রাখায় ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৫৫ ভিজিটর

কালীগঞ্জ প্রতিনিধি:  গাজীপুরের কালীগঞ্জে লাইসেন্স বিহীন অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অপরাধে এক গ্যাস ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এন এস আইয়ের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাগরী ইউনিয়নের ভুরুলিয়া এলাকায় নিউ নাগরী ট্রেড সেন্টার নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন। এ সময় ভুরুলিয়া গ্রামের মাটিন কস্তার পুত্র নিপু ডি কস্তা অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৬ (১) ধারা মোতাবেক নিউ নাগরী ট্রেড সেন্টারের মালিক নিপু ডি কস্তাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। একই সাথে মজুদকৃত গ্যাস সিলিন্ডারগুলো নাগরী ইউনিয়ন পরিষদের প্রশাসক কোহিনুর বেগমকে উপস্থিত থেকে খোলা বাজারে বিক্রির নির্দেশনা প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, প্রয়োজনীয় দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার প্রত্যয় নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আজ নাগরী ইউনিয়নের ভুরুলিয়া একটি গ্যাস সরবরাহ গোডাউনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে অতিরিক্ত গ্যাস সিলিন্ডার মজুদ করে কৃত্রিম সংকট তৈরির অপরাধে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৬ (১) ধারা মোতাবেক ব্যবসায়ী নিপু ডি কস্তাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তী সময়েও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর