শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটি : সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় জনগণের মধ্যে হতাশা তৈরি হচ্ছে – ডা. শফিকুর রহমান বাউবিতে কৌশলগত আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনের প্রশিক্ষন সমাপ্ত বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটি : সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৯১ ভিজিটর

ফটিকছড়ি (চট্টগ্রাম) থেকে নাজিম উদ্দিন : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে অবৈধ অস্ত্রসহ সালাউদ্দিন (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে খিরাম বিটের সেনাবাহিনীর একটি টিম উপজেলার পশ্চিম খিরাম ৫ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়। অভিযানে তার শয়নকক্ষ তল্লাশি করে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সালাউদ্দিন পশ্চিম খিরাম এলাকার বজল আহমদের ছেলে বলে জানা গেছে।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম জানান, উদ্ধারকৃত অস্ত্রসহ আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, সালাউদ্দিনের বিরুদ্ধে পূর্বে একটি হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলা রয়েছে। সর্বশেষ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে।

সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত থাকায় স্থানীয়দের মধ্যে স্বস্তি  ফিরে এসেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর