বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে তারেক রহমানের আগমন: আল্লামা বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ ২৫ এপ্রিল গাজীপুরকে ক্লিন সিটি, গ্রিন সিটি হিসেবে গড়ে তোলার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে -শওকত সরকার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন  আহমেদ আলী মুকিব রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশের অনুরোধে ইতিবাচক যুক্তরাষ্ট্র সাতক্ষীরার কালিগঞ্জে কুখ্যাত মাদক ব্যবসায়ী মনিরুল ইসলাম আটক গাজীপুরে ক্যান্সার সচেতনতা ছড়িয়ে দিতে শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা ঢাকা গেজেটের বরিশাল প্রতিনিধি শিল্পী মশিউর রহমান মামুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ ইরান যুদ্ধ শেষ করতে পারে, তবে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে : প্রেসিডেন্ট মাসদু পেজেশকিয়ান খাল খনন কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের চিলাই খাল খনন কাজের শুভ উদ্বোধন কালীগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠান

ফটিকছড়িতে তারেক রহমানের আগমন: আল্লামা বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ ২৫ এপ্রিল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৮ ভিজিটর

ফটিকছড়ি (চট্টগ্রাম)  থেকে নাজিম উদ্দীন : চট্টগ্রামের ফটিকছড়িতে আসছেন বিএনপি’র চেয়ারপারসন তারেক রহমান। আগামী ২৫ এপ্রিল ২০২৬ তারিখে তাঁর এই সফরকে ঘিরে এলাকাজুড়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উৎসাহ।

জানা গেছে, সফরকালে তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, দেশবরেণ্য আলেম আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় নেতাকর্মীরা জানান, এই সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

ফটিকছড়ির বিভিন্ন স্থানে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা, ব্যানার-ফেস্টুন টানানোসহ নানা আয়োজন। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

এদিকে, সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে। নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সফর ও সাক্ষাৎ ফটিকছড়িসহ দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর