রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

সিংড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১২৬ ভিজিটর

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। এ সময় বীর মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌর পরিষদ এবং থানা পুলিশের পক্ষ থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল ৯টায় সিংড়া কোর্টমাঠে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত এবং সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং কুচকাওয়াজে অংশ নেয় পুলিশ, আনসার, ভিডিপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্কাউট সদস্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. তাশরিফুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শামীম হোসেন, পৌর বিএনপির সদস্য মহিদুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুবেল আমিন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আ ব ম আমান উল্লাহ, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাদরুল উলা, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক এনতাজ আলী এবং উপজেলা এনসিপির আহ্বায়ক মাহাবুর হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর