শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মানুষের মৌলিক অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি : ডা. শফিকুর রহমান গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় জনগণের মধ্যে হতাশা তৈরি হচ্ছে – ডা. শফিকুর রহমান বাউবিতে কৌশলগত আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনের প্রশিক্ষন সমাপ্ত বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটি : সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার

৫৬তম স্বাধীনতা দিবসে গাজীপুরের রাজবাড়ী মাঠ যেন উৎসবের রঙিন ক্যানভাস।

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৬৭ ভিজিটর

দীন মোহাম্মদ দীনু : গাজীপুরের ঐতিহ্যবাহী রাজবাড়ী মাঠ আজ যেন এক উৎসবের রঙিন ক্যানভাস। বাংলাদেশের ৫৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিকেলের আয়োজনকে ঘিরে ইতোমধ্যেসম্পন্ন প্রস্তুতির আমেজ। বিশাল মাঠজুড়ে তৈরি হয়েছে সুসজ্জিত স্টেজ ও প্যান্ডেল, যেখানে অনুষ্ঠিত হবে দিনের মূল অনুষ্ঠানমালা।

প্যান্ডেলের পাশ ঘেঁষে বিস্তৃত মাঠের অর্ধেকজুড়ে বসবে প্রাণবন্ত গ্রামীণ মেলা। শত শত বাহারি রঙের ছাতার বসানো হয়েছে মাঠ জুড়ে। বাহারি ছাতার ছায়ায় জমে উঠবে মেলা। বসবে মুক্তিযুদ্ধের চেতনায় মুক্ত বিহঙ্গের ন্যায় স্বাধীনতার আনন্দে মুখর প্রাণের এক মিলনমেলা।

ছাতার নিচে সাজানো থাকবে নানা রকম খাবার-দাবার আর হরেক পণ্যের পসরা—যা পুরো পরিবেশকে দিয়েছে এক উৎসবমুখর, প্রাণচঞ্চল রূপ।

গাজীপুর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সাজানো এই আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয়, বরং স্বাধীনতার চেতনায় ভরপুর এক মিলনমেলা—যেখানে আনন্দ, ঐতিহ্য আর স্মৃতির মিশেলে তৈরি হচ্ছে এক অনন্য আবহ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর