বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতবর্ষের আদি অন্ত ও অখন্ড ভারতের দ্বিবাস্বপ্ন ভারত সীমান্তের স্পর্শকাতর স্থানে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে ফটিকছড়ির যুবকের রহস্যজনক মৃত্যু, পিটিয়ে হত্যার অভিযোগ পরিবারের আবুধাবিতে হিজরি ১৪৪৮ নববর্ষকে স্বাগত জানিয়ে নাতে মোস্তফা মাহফিল চট্রগ্ৰাম ফটিকছড়ি হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত বোরকা নিয়ে সংসদে সরকারি দলের এমপির আপত্তিকর বক্তব্যের তীব্র প্রতিবাদ বিরোধী দলের বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাখ্যান: গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের মহসিন আলীর মৃত্যু, এলাকায় শোক মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বাকৃবিতে গণহত্যা দিবস পালিত ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৯৪ ভিজিটর

ময়মনসিংহ প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গণহত্যা দিবস পালন এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৮টায় ২৫মার্চ বুধবার গণহত্যা দিবস উপলক্ষে জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে বাকৃবি বধ্যভূমিতে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন।পরে শিশু-কিশোর কাউন্সিলের আয়োজনে সকাল ১০টায় প্রশাসন ভবন সংলগ্ন করিডোরে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত সেরা প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

তিনি ১৯৭১ সালের ২৫ মার্চ নিহত শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং ভবিষ্যৎ প্রজন্মের শিশু-কিশোরদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

বাকৃবি শিশু-কিশোর কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. মো. সামছুল আলমের সভাপতিত্বে এবং সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শহীদুল হক। এছাড়াও অনুষ্ঠানে কৃষি অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মো. মাসুম আহমাদ, প্রোক্টর প্রফেসর ড. মো. আবদুল আলীম, ট্রেজারার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. হুমায়ুন কবির, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর