রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

কালিগঞ্জে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১০২ ভিজিটর

এস এম মঈন, সাতক্ষীরা প্রতিনিধি : ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস-২০২৬ পালন উপলক্ষে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খান-এর সভাপতিত্বে এবং উপজেলা আইসিটি অফিসার হেমেন্দ্র নাথ মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন

কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, অফিসার ইনচার্জ মোঃ জুয়েল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, ফায়ার সার্ভিসের ওবায়দুল, আনসার ভিডিপি’র সুশান্ত কুমার, বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা খানম, কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা শংকর কুমার দে, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, নির্বাচনী কর্মকর্তা জুয়েল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্মকর্তা ও সুধীজন।

সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল গণহত্যার স্মৃতিচারণ করেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর