রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘মহান মুক্তিযুদ্ধে কাপাসিয়ার অবদান’ বিষয়ক রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৭৩ ভিজিটর

কাপাসিয়া প্রতিনিধি : আজ ২৫ মার্চ সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘মহান মুক্তিযুদ্ধে কাপাসিয়ার অবদান’ বিষয়ক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় কাপাসিয়া মডিউল কমিউনিটি সেন্টারে।

গাজীপুর – ৪ কাপাসিয়া জাতীয় সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তি যুদ্ধা মেজর (অবঃ) আক্তারুজ্জামান, অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জামায়াতের গাজীপুর জেলার নায়েবে আমীর মাও: শেফাউল হক, জামায়াতের কাপাসিয়া উপজেলার আমীর মাও: ফরহাদ হোসেন মোল্লা, বিচারকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ তাজউদ্দীন আহমদ, সাংবাদিক নেতা সামসুলহুদা লিটন, অধ্যক্ষ হারুনুর রশীদ মোল্লা, শিবিরের কাপাসিয়া পূর্ব শাখার সভাপতি ইমরান হোসেন, উত্তর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মারুফ, দক্ষিণ শাখার সভাপতি হাফেজ মাহদি হাসান প্রমুখ ।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান বলেন, আজ কাপাসিয়ার মানুষ একজন উদীয়মান তরুণ এমপি পেয়েছে, উনার কাছে কাপাসিয়াবাসীর অনেক চাওয়া পাওয়া, আমি আশা করি তিনি সাধারণ জনগনের চাওয়া পাওয়া পূরণ করতে পারবেন। তিনি আরো বলেন, এই রচনা প্রতিযোগিতা বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধে কাপাসিয়ার বিষয়ে একটি নতুন ম্যাসেজ দিবে।

সভাপতির বক্তব্যে মু. সালাহউদ্দিন আইয়ুবী এমপি বলেন, মহান মুক্তিযুদ্ধে যারা কাপাসিয়া থেকে শহীদ হয়েছে এবং ২৪ আন্দোলনে যারা শহীদ হয়েছে আমি তাদের কে স্মরণ করি। তিনি আরো বলেন, মুক্তি মানে স্বাধীন ভাবে কথা বলা, মুক্তি মানে স্বাধীন ভাবে মতপ্রকাশ করা, মুক্তি মানে স্বাধীন ভাবে চিন্তা করার স্বাধীনতা সেটা নিশ্চিত হলেই আমাদের স্বাধীনতা সার্থক।

পরিশেষে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী পাঁচ শতাধিক প্রতিযোগির মধ্য থেকে বাঁচাই করে ২৮ জনকে পুরস্কৃত করা হয়।

প্রথম পুরস্কার ২০ হাজার টাকা ও সম্মাননা ক্রেস্ট পান আসফিয়া আক্তার হিমা, দ্বিতীয় পুরস্কার ১০ হাজার টাকা ও সম্মাননা ক্রেস্ট পান যথাক্রমে ফারহান লাবিব সাঈফী ও সায়লা আক্তার মুনা।

সর্বশেষ কাপাসিয়ার মুক্তিযুদ্ধাদের সম্বর্ধনা ও স্বাধীনতা দিবসের রেলি বের করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর