রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় কমিটি গঠন ও নিহত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান একুয়া ম্যাক্স সি ফুড লিমিটেড এর উদ্যোগে বিধবা ও অসহায় পরিবারে মাঝে সেলাই মেশিন বিতরণ জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে যুদ্ধের মধ্যে উন্মুক্ত ময়দানে ঈদের নামাজ পড়ল ইরানিরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের শুভেচ্ছা শাওয়ালের চাঁদ দেখা গেছে, শনিবার পবিত্র ঈদুল ফিতর উৎসবমুখর পরিবেশে আমিরাত জুড়ে ঈদুল ফিতর উদযাপিত সিংড়ায় এতিম শিশুদের ঈদের পোশাক উপহার দিলেন এসএসসি ব্যাচের বন্ধুরা সিংড়ায় দাউদার মাহমুদের ঈদসামগ্রী বিতরণ ঈদ যাত্রায় পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায়

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় কমিটি গঠন ও নিহত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

  • আপডেট টাইম : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৯ ভিজিটর

স্টাফ রিপোর্টার : ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় বাস ট্রেন সংঘর্ষ ১২জন নিহত হয়েছে। কুমিল্লা সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সিরাজুল মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। কুমিল্লা মেডিকেল কলেজের কর্তব্যরত ডাঃ অমিত ভৌমিক ১২ জন মৃত্যুর বিষয়টি জানিয়েছেন ।

কুমিল্লা জেলাধীন সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার ফ্লাইওভারের নিচে রেল ক্রসিংয়ে চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরগামী মামুন স্পেশাল (ঢাকা মেট্রো ব- ১৪-৭৭৮৩) নামের একটি বাস ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেইল নামের ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

তদন্ত কমিটির বিষয় রোববার সকালে রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানিয়েছেন এ ঘটনায় পৃথক ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এই ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ ৬ জন করে মোট ১২ জনকে নিয়ে গঠিত তদন্ত কমিটির একটিতে ডিটিও, ডেন-১, ডিএসটিই, ডিএমই (লোকো), ডিএমও এবং কমান্ড্যান্ট (আরএনবি)-কে সদস্য করা হয়েছে।

অপর তদন্ত কমিটিতে সিওপিএস, সিই, সিএমই, সিএমও, সিএসটিই ও সিসি (আরএনবি)-কে সদস্য করা হয়েছে ।

এছাড়াও কুমিল্লা থেকে বিষয়টি তদন্ত করার জন্য অতিরিক্ত জেলা ম‍্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে । কমিটির সদস্যরা হলেন এ ডি বিআরটিএ, হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ, স্টেশন মাস্টার কুমিল্লা ও এডি ফায়ার সার্ভিস । তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে ।

কুমিল্লা জেলা প্রশাসক মু রেজা হাসান বলেন, এই ঘটনায় ১২ জন (৬ পুরুষ ,৩জন নারী, ৩ জন মেয়ে শিশু)নিহত হয়েছে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে ৫জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং ১৮ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে । একজন আইসিওত আছেন ।

তিনি আরো বলেন, দুর্ঘটনায কবলিত বাসটি বর্তমানে দৈয়ারা নামক এলাকায় রেলের সামনের ইঞ্জিনের সাথে আটকানো অবস্থায় আছে। ঘটনা স্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে । ঘটনাস্থলে জেলা প্রশাসক, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার, রেলওয়ে কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উদ্ধার কাজ পরিদর্শন করেছেন ।

ঢাকা মেইল ট্রেনের যাত্রী মোস্তাকিম আহমেদ জানান, আমি রেলের দ্বিতীয় বগিতে ছিলাম । তিনটার দিকে হঠাৎ করে বিকট শব্দ শুনতে পাই । চালনা দিয়ে তাকিয়ে দেখি সামনের দিকে আগুন জ্বলছে। বাহিরে তাকিয়ে দেখি বাস সামনে আটকে আছে এবং কিছু লোক ছিটকে পড়ে আছে ।

ঘটনাস্থল দৈয়ারা এলাকার স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, আমি আসার পর দেখি ১০ থেকে ১২ টি লাশ বাসের মধ্যে রক্তাক্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে । পুলিশ এসে লাশগুলো বাসের ভেতর থেকে বের করছেন । এসময় কিছু দুর্বৃত্ত আহত যাত্রীদের থেকে লুটপাট করে ।

জেলা প্রশাসন থেকে নিহত ব্যক্তিদের পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হচ্ছে বলে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ রেজা হাসান জানান।

শনিবার (২১ মার্চ) রাতে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাওয়া মামুন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়া একটি মেইল ট্রেন। এতে ১২ জন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর