রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

সাতক্ষীরার কালিগঞ্জে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১৫৬ ভিজিটর

এস এম মঈন, সাতক্ষীরা প্রতিনিধি:  পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষ্যে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টায় কালিগঞ্জ উপজেলা সরকারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দুঃস্থ ও গরীব মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।

মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত এসব উপহার একই দিন বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খান, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ,জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবুসহ কালিগঞ্জ উপজেলার বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরাও উপস্থিত ছিলেন। এ সময় নারীদের মাঝে শাড়ি এবং পুরুষদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর