রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

চাঁদপুরে জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১১৪ ভিজিটর

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯শে এপ্রিল), চাঁদপুর জেলায় জাতীয়তাবাদী গনতান্ত্রিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর জেলার আহবায়ক মেহেদী হাসান রাফির সভাপতিত্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও এনডিএম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজ, এমপি এর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে ইন্টারনেটে ভিডিও ফোনকলের মাধ্যমে ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী গনতান্ত্রিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক মো:মোস্তাফিজুর রহমান।

আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সমাজের বিভিন্ন শ্রেনী ও পেশাজীবি,অসহায় ও হতদরিদ্র মানুষ সহ আরো উপস্থিত ছিলেন শিক্ষক, ডাক্তার, ব্যবসায়ী ও তরুন সমাজ। উক্ত মাহফিলে আরও উপস্থিত ছিলেন ছাত্র আন্দোলন (এনডিএম) এর চাঁদপুর জেলার সকল পর্যায়ের নেতৃবৃন্দগন।

ইফতার মাহফিলে চাঁদপুর জেলা আহবায়ক মেহেদী হাসান রাফি বলেন – “জননেতা ববি হাজ্জাজ তরুন সমাজ এর আইডল। ইনশাআল্লাহ মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও এনডিএম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ববি হাজ্জাজ,এমপির নেতৃত্বে ছাত্র আন্দোলন (এনডিএম) বাংলাদেশের সকল জেলা,থানা ও উপজেলায় নির্ভীকতার সাথে জনকল্যাণমূলক কাজ করে যাবে ও এই দেশের খেটে খাওয়া মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তন এর জন্য সর্বদা ভাল কাজে নিয়োজিত থাকবে।”

পরিশেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও এনডিএম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ববি হাজ্জাজ, এমপির দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর