শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মানুষের মৌলিক অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি : ডা. শফিকুর রহমান গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় জনগণের মধ্যে হতাশা তৈরি হচ্ছে – ডা. শফিকুর রহমান বাউবিতে কৌশলগত আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনের প্রশিক্ষন সমাপ্ত বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটি : সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার

গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১১৭ ভিজিটর

কালীগঞ্জ প্রতিনিধি : ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে গাজীপুর-৫ আসনের জন্য বরাদ্দকৃত নগদ ১০ লাখ টাকা দুস্থ, অসহায় ও দরিদ্র জনগণের মাঝে বিতরণ করেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন। সুখে-দুঃখে সর্বদা জনগণের পাশে থাকার এই অটল প্রতিশ্রুতি থেকেই এই ঈদ উপহার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ পৌরসভা, উপজেলার ৭টি ও গাজীপুর সদর উপজেলার ১টি মোট ৮টি ইউনিয়ন এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ৩টি ওয়ার্ড নিয়ে গঠিত জনবহুল ও গুরুত্বপূর্ণ গাজীপুর-৫ নির্বাচনী এলাকা। এই বিশাল জনপদের প্রতিটি ঘরে ঈদের আনন্দ ও উৎসবের আলো পৌঁছে লক্ষে বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে কালীগঞ্জ সরকারি ডাকবাংলোয় সশরীরে উপস্থিত থেকে নিজ হাতে নির্বাচনী এলাকার ২০০ দুস্থ, অসহায় ও দরিদ্র জনগণের মাঝে প্রত্যেককে ৫ হাজার টাকা করে নগদ ১০ লাখ টাকা প্রদান করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন।

এ ছাড়াও প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত ৭০০ পিস সিনথেটিক শাড়ি, ১০০ পিস থ্রি-পিস এবং ৫০ পিস হাজি রুমাল সংসদ সদস্যের দিক নির্দেশনা অনুযায়ী নির্বাচনী এলাকার তৃণমূলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে বিতরণ করা হয়েছে।

গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন বলেন, সমাজের অবহেলিত এই জনগোষ্ঠীর কথা ভেবে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের আনন্দ ও উৎসবের আলো পৌঁছে দেওয়ার জন্য ঈদ উপহার হিসেবে আর্থিক অনুদান দিয়েছেন। আমি প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ইতিপূর্বে কোনদিন এভাবে ঈদ উপহার প্রদান করা হয়নি।

এ সময় অন্যান্যের মাঝে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. খালেকুজ্জামান বাবলু, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর