শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মানুষের মৌলিক অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি : ডা. শফিকুর রহমান গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় জনগণের মধ্যে হতাশা তৈরি হচ্ছে – ডা. শফিকুর রহমান বাউবিতে কৌশলগত আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনের প্রশিক্ষন সমাপ্ত বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটি : সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার

সাতক্ষীরায় মেধাবী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৭৯ ভিজিটর

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় এবার এক মেধাবী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে শহরের কাটিয়াস্থ মন্দিরসংলগ্ন নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ নিয়ে সাতক্ষীরা শহর থেকে পুলিশ আজ দুইজনের মরদেহ উদ্ধার করল। এদিকে, দুটি ঘটনায় পুলিশ তদন্ত শুরু করলেও মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। মেধাবী ওই চিকিৎসকের নাম ডা. সজীব দত্ত (২৭)। তিনি ওই গ্রামের তপন কুমার দত্তের পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, সজীব ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করে ইন্টার্নশিপ সম্পন্ন করেছিলেন। সম্প্রতি তিনি লন্ডনে উচ্চতর এফসিপিএস পড়াশোনা করতে গিয়েছিলেন এবং সেখান থেকে কিছুদিন আগে বাড়িতে ফেরেন বলে জানান সজীবের স্বজনরা।

সজীবের বাবা তপন কুমার দত্ত জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সজীব তার ঘরে ঘুমাতে যান। বুধবার সকালে তার মা কাঞ্চন দত্ত পূজা করার জন্য ওই ঘরের দরজায় ধাক্কা দিলে কোনো সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে উঁকি দেন এবং ছেলেকে সিলিং ফ্যানের সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

এদিকে, মেধাবী এই চিকিৎসকের এমন মৃত্যুতে পরিবার ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর