শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মানুষের মৌলিক অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি : ডা. শফিকুর রহমান গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় জনগণের মধ্যে হতাশা তৈরি হচ্ছে – ডা. শফিকুর রহমান বাউবিতে কৌশলগত আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনের প্রশিক্ষন সমাপ্ত বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটি : সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার

কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ

  • আপডেট টাইম : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১০৯ ভিজিটর

কালীগঞ্জ প্রতিনিধি: কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে কালীগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ড পর্যায়ে সাধারণ মানুষের জন্য আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্থাণীয় পাঁচশত অসহায়, গরীব ও দুঃখী মানুষের মাঝে শাড়ী,লুঙ্গি এবং ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮মার্চ) সকাল১০ ঘঠিকার সময় কালীগঞ্জে পৌরসভার ৭ নং ওয়ার্ড বাঘারপাড়া বকুল হোসেন এর বাড়িতে বিশিষ্ট সমাজ সেবক মো: মনির হোসেন ভূইয়ার সভাপতিত্বে কালীগঞ্জ পৌর শ্রমিক দলের যুব বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল হোসেন ভূইয়ার সঞ্চলনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

মোঃ বকুল হোসেন ভূঁইয়া ঈদ উপহার বিতরণকালে বলেন, যুব সমাজ দেশের প্রাণ,আমার এলাকার জনগণ আমার প্রান, আজ আমার তৌফিক দান করছে তাই আমি আমার এলাকার সুবিধা বঞ্চিত মানুষের পার্শ্বে দাড়াতে সক্ষম হয়েছি, এটা ও মহান আল্লাহর কৃপা, পাঁচশত পরিবার এর মানুষের মাঝে শাড়ী, লুঙ্গি, এবং ঈদ উপহার বিতরণ করতে পেরে আল্লাহর কাছে শুকুরিয়া জানাই,,আমি কখনো আপনাদের গরিব অসহায় মানুষ মনে করি নাই, আপনাদের এখন অর্থনৈতিক অবস্থা এখন খারাপ আগামী দিনে আল্লাহ আপনাদের অর্থনৈতিক অবশ্যই পরিবর্তন করতে পারে। বাংলাদেশের প্রধান মন্ত্রী দেশের সার্বিক উন্নয়নে বলিষ্ট ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করি।

সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী তারেক রহমান ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও মুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়,দোয়া পরিচালনা করেন মুফতি শরিফুল ইসলাম হাবীবী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর