শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মানুষের মৌলিক অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি : ডা. শফিকুর রহমান গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় জনগণের মধ্যে হতাশা তৈরি হচ্ছে – ডা. শফিকুর রহমান বাউবিতে কৌশলগত আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনের প্রশিক্ষন সমাপ্ত বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটি : সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার

রোটারি ক্লাব অব ভাওয়ালের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদসামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১২৬ ভিজিটর

স্টাফ রিপোর্টার : রোটারি ক্লাব অব ভাওয়ালের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদসামগ্রী বিতরণ।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে সামাজিক সেবামূলক সংগঠন রোটারি ক্লাব অব ভাওয়াল এর উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে গাজীপুর মহানগরের চায়ের গলি এলাকায় অবস্থিত ভাওয়াল ক্লাব সভা কক্ষে এ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ভাওয়ালের প্রেসিডেন্ট, বিশিষ্ট নাক-কান-গলা বিশেষজ্ঞ রোটারিয়ান ডা. অধ্যাপক মো. আমিরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র ঈদ আমাদের মাঝে সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। সমাজের সচ্ছল মানুষদের উচিত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। রোটারি ক্লাব সবসময় মানবসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান মো. সামছুল আলম শিবলী। তিনি তার বক্তব্যে বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই প্রকৃত সুখ নিহিত। রোটারিয়ানদের এ মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন রোটারি ক্লাব অব ভাওয়ালের সেক্রেটারি রোটারিয়ান মাহমুদুর রহমান পলাশ। এ সময় ক্লাবের অন্যান্য রোটারিয়ান সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা নিজ হাতে অসহায় পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেন।

আয়োজকরা জানান, ঈদের আগে সুবিধাবঞ্চিত পরিবারের মুখে হাসি ফোটাতে চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সমাজের হতদরিদ্র মানুষের কল্যাণে ভবিষ্যতেও রোটারি ক্লাব অব ভাওয়াল এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর