শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মানুষের মৌলিক অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি : ডা. শফিকুর রহমান গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় জনগণের মধ্যে হতাশা তৈরি হচ্ছে – ডা. শফিকুর রহমান বাউবিতে কৌশলগত আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনের প্রশিক্ষন সমাপ্ত বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটি : সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার

সতেরো বছরের নিপীড়ন সয়ে রাজনীতি করার নজির বিশ্বে বিরল: টঙ্গীতে প্রতিমন্ত্রী নূরুল হক নুর

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৩৮৮ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি : বিগত সতেরো বছর দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো যে অবর্ণনীয় নির্যাতন ও নিপীড়ন সহ্য করে রাজনীতি সচল রেখেছে, তা পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নূরুল হক নুর। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের উন্নয়নে বৃহৎ কর্মযজ্ঞ হাতে নিয়েছে, যার সুফল সাধারণ মানুষ পেতে শুরু করেছে।

​মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় গাজীপুরের টঙ্গীর একটি স্কুল মাঠে গণঅধিকার পরিষদ আয়োজিত রাজনৈতিক কর্মশালা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, “দেশজুড়ে খাল খননের যে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে, তা ইতিমধ্যে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। আগামীতে কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্পের পরিধি আরও বাড়িয়ে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে।” তিনি আরও বলেন, দেশের প্রতিটি ঘরে কর্মসংস্থানের সুযোগ পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বক্তব্যের শুরুতেই প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি উল্লেখ করেন যে, এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য বা শোষণের স্থান নেই। দেশ গঠনে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। এছাড়া আরও উপস্থিত ছিলেন,
​মাহফুজুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ।
​গাজী সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক, টঙ্গী পূর্ব থানা বিএনপি।
মোশতাক সরকার টুটুল, সভাপতি, টঙ্গী পূর্ব থানা গণঅধিকার পরিষদ।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের মাঝে ইফতার বিতরণ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর