শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটি : সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

গাজীপুরে ঘোড়া জবাই কালে আটক ৫, জব্দ করা হয়েছে ৯টি ঘোড়া

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১১২ ভিজিটর

হাবিবুর রহমান, গাজীপুর : গাজীপুরে ঘোড়া জবাই কালে ক্ষুব্ধ জনতার হাতে পাঁচজন আটক হয়েছেন।

মঙ্গলবার ১৭ই মার্চ ভোরে জেলার কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া এলাকার গভীর বন থেকে জনতা তাদের ঘেরাও করে ও পরে আটক করা হয়। দুপুরে তাদেরকে কালিয়াকৈর থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়। আটককৃতরা হলেন , মুন্না মিয়া ,আবুল হোসেন, আশরাফুল আলম কাইলা , সাজ্জাদ মিয়া ও শাহ আলম । আটককৃত সকলেই যুবক।

আটককৃতদের মধ্যে মুন্না মিয়ার বাড়ি স্থানীয় রামচন্দ্রপুর এলাকায়। বাকিদের বাড়ি বিভিন্ন জেলায়। ঘটনাস্থল থেকে পুলিশ বড়ো আকৃতির ৯টি ঘোড়া ও ঘোড়া বহনকারী একটি ট্রাক জব্দ করে।

কালিয়াকৈর থানার এস আই সুরুজ্জামান ঘটনাটি নিশ্চিত করেছেন। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে এসআই সুরুজ্জামান এই প্রতিনিধিকে জানান।

জিয়াউল হাসান , জামিরুল ইসলাম ,জসিম উদ্দিন সহ স্থানীয় এলাকাবাসী জানালেন, ময়মনসিংহ ও জামালপুর জেলার প্রত্যন্ত এলাকা থেকে ঘোড়া কিনে এনে এরা গাজীপুরে জবাই করত এবং তা গরুর মাংস বলে রাজধানীতে পাচার করত। দীর্ঘদিন ধরে নিষেধ সত্ত্বেও আটককৃতরা ঘোড়া জবাই সহ প্রতারণার ওই ব্যবসা করতো। প্রতারকদের আটকের ঘটনায় এলাকাবাসী স্বস্থির নিঃশ্বাস ফেলেছে এবং তারা সুষ্ঠু বিচার দাবি করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর