শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটি : সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কালিগঞ্জে অবৈধ তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, তেল জব্দ

  • আপডেট টাইম : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১০৩ ভিজিটর

সাতক্ষীরা প্রতিনিধি :সাতক্ষীরার কালিগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার মৌতলা ও বিষ্ণুপুর ইউনিয়নে পৃথক অভিযানে এ দণ্ড প্রদান করা হয়।

কালিগঞ্জ থানার এসআই আতিকের নেতৃত্বে পুলিশের একটি দল মৌতলা ইউনিয়নের পিরোজপুর বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স লায়ন এন্টারপ্রাইজে অভিযান চালায়। সেখানে ৬ ব্যারেল ডিজেল, ২ ব্যারেল অকটেন ও ২ ব্যারেল পেট্রোলসহ মোট ৩০টি ব্যারেল জব্দ করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় দোকানের মালিক পার্থ প্রতিম অর্জুন সিংহ (২৬)-কে ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম খান।

এর আগে বিষ্ণুপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে মো. আনারুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ২০০ লিটার তেল ও তেল বিক্রির সরঞ্জাম জব্দ করা হয়। অবৈধভাবে তেল মজুদ রাখার দায়ে তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

সার্কেল এসপি রাজিব আহমেদের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর