শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ব্যানার–ফেস্টুনের টাকা বাঁচিয়ে শ্রমজীবীদের ঈদ উপহার

  • আপডেট টাইম : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৭৬ ভিজিটর

নাটোর প্রতিনিধি:ননির্বাচন সামনে রেখে যেখানে প্রার্থীরা সাধারণত ব্যানার–ফেস্টুন ও প্রচারণায় ব্যস্ত থাকেন, সেখানে ব্যতিক্রমী উদ্যোগ নি য়েছেন সিংড়া উপজেলা বিএনপির সদস্য ও সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মো. রফিকুল ইসলাম বুলেট। নিজের প্রচারণায় ব্যানার–ফেস্টুনে অর্থ ব্যয় না করে সেই টাকায় অসহায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন তিনি।

শনিবার (১৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় প্রায় ৩০০ জন রিকশাচালক, শ্রমজীবী, পথচারী ও আশ্রয়ন প্রকল্পে বসবাসরত মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে লাচ্ছা সেমাই ও চিনি বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ও চামারী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুল হক, উপজেলা বিএনপির সদস্য খাইরুজ্জামান ছিটু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শারফুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেন, প্রভাষক জাহাঙ্গীর আলম ও পরিবেশ কর্মী হাসিবুল হাসান শিমুলসহ অন্যরা।

রফিকুল ইসলাম বুলেট বলেন, ঈদের আনন্দে সমাজের শ্রমজীবী মানুষদের সঙ্গে সামান্য আনন্দ ভাগাভাগি করতেই তার এই উদ্যোগ। ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর