রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

টঙ্গীতে শতাধিক সুবিধাবঞ্চিতের মাঝে ইন্টারেক্ট ক্লাবের ইফতার বিতরণ

  • আপডেট টাইম : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৭৬ ভিজিটর

​ টঙ্গী  থেকে কালিমুল্লাহ ইকবাল : গাজীপুরের টঙ্গী কলেজ গেট এলাকায়  শতাধিক সুবিধাবঞ্চিত ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ইন্টারেক্ট ক্লাব অব ঢাকা ওল্ড সিটি। এক মানবিক ও উৎসবমুখর পরিবেশে এই কার্যক্রম সম্পন্ন হয়।

​উক্ত ইফতার বিতরণ কর্মসূচিতে প্রধান পরামর্শদাতা ও প্রধান উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সদ্য সাবেক সভাপতি ও সিএলএফ মোরশেদুল আলম মুসফিক।

​এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের বর্তমান সভাপতি শওকত জাওয়াদ, সহ-সভাপতি সিয়াম রোহান হাওলাদার, তাইমুল হক ধ্বনি, ইপশিতো সরকার, জান্নাতুল ফেরদৌস, ইসরাত জাহান রুহি ও ওর্থী মল্লিকসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল তাঁর বক্তব্যে বলেন, “মূলত টঙ্গীর কিশোরদের হৃদয়ে মানবতার কোমল পুষ্প ফোটানোর লক্ষ্যেই আমি এ উদ্যোগে উৎসাহ দিয়ে যাচ্ছি। আমাদের তরুণ প্রজন্ম যদি এখন থেকেই অন্যের দুঃখ-কষ্টে পাশে দাঁড়াতে শেখে, তবেই ভবিষ্যতে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে উঠবে।”

​ইফতারের আগমুহূর্তে কলেজ গেট এলাকায় প্রায় ১০০ জন দরিদ্র ও পথচারীর হাতে উন্নতমানের ইফতারের প্যাকেট তুলে দেওয়া হয়। ক্লাবের সদস্যদের সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্থানীয় সাধারণ মানুষ ও সুধী সমাজ এই তরুণদের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন।

ক্লাবের বর্তমান সভাপতি ইন্টার‍যাক্টর শওকত জাওয়াদ বলেন, “আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ক্লাবের সদস্যদের অক্লান্ত পরিশ্রমে প্রায় ১০০ জন মানুষের ইফতারের ব্যবস্থা করতে পেরেছি। এ কাজে সার্বিক সহযোগিতার জন্য আমাদের স্পনসর ক্লাব ‘রোটারি ক্লাব অফ আনন্দধারা ঢাকা’-কে বিশেষ ধন্যবাদ জানাই।”

​সদ্য সাবেক সভাপতি মোরশেদুল আলম মুসফিক জানান, দেশের সকল তরুণ ও কিশোরদের এভাবে শান্তি ও সেবামূলক কাজে নিয়োজিত করতে পারলে দেশ আরও সুন্দর ও স্বচ্ছল হবে। সামাজিক দায়বদ্ধতা থেকে আগামীতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে সংগঠনটি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর