রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

শোক সংবাদ : বিএনপি নেতা আব্দুস সালামের পিতার ইন্তেকাল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৮০ ভিজিটর

স্টাফ রিপোর্টার :  গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, গাজীপুর মেট্রো থানা বিএনপির সাবেক  সভাপতি, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এ্যাড. আব্দুস সালামের  পিতা রোটারিয়ান আব্দুল মালেক আকন্দ  রাজধানীর   ইউনাইটেড হসপিটালে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি   ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  তিনি গাজীপুর সিটি করপোরেশনের ২৫ নং ওয়ার্ডের আব্দুল মজিদ আকন্দ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

উনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারসহ বিভিন্ন সামািজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার বাদ আছর তার প্রতিষ্ঠিত স্কুল প্রাঙ্গনে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজার নামাজের পূর্বে সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার ও মরহুমের ছেলে এডভোকেট আব্দুস সালাম তার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন। এসময় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও এলাকার বিপুর সংখ্যক লোকজন উপস্থিত থেকে মরহুমের জন্য দোয়া করেন।
ঢাকা গ্যাজেট পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্নার মাগফেরাত কামনা , গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর