রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

সাতক্ষীরায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৯৪ ভিজিটর

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার এর সভাপতিত্বে

সভায় আগামী ২৫ গণহত্যা দিবসের কর্মসূচি ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও সুষ্ঠু বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দিবসটি যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তুতির বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা জামাায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু, উপজেলা সহকারী কমিশনার ভূমি মইনুল ইসলাম খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌফিক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওয়াসিম উদ্দিন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শংকর কুমার দে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী,উপজেলা শিক্ষা অফিসার দীপক কুমার, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু,উপজেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়, হাজী তোফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার সুপার শেখ শফিউল্লাহ, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শরিফুল আজাদ, প্রমূখ।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সকাল দশটায়ডাকবাংলা মোড় বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ ও পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ২৬ মার্চ সকাল ৭ টায় উপজেলা সোহরাওয়ার্দী পার্ক প্রাঙ্গণ বিজয়স্তম্ভ পুষ্পমাল্যা করা হবে। এছাড়া মহৎপুরে সরকারি গোরস্থানে শহীদের কবর জিয়ারত, সকাল ন’টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন মার্চপাস বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ও গার্লস গাইড , পুলিশ, আনসার, ভিডিপি বাহিনীর মাঠপার্স কুসকাওয়াজ বিতরণ অনুষ্ঠিত হবে। পরে উপজেলা অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা প্রদান, দুপুরে হাসপাতাল এতিমখানায় উন্নতমানের খাওয়ার পরিবেশন, মসজিদ ও মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থনা। বিকালে উপজেলা পরিষদ মাঠে প্রীতি ফুটবল খেলা, ও উপজেলা লেডিস ক্লাবের বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর