শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

শিবপুরে অবৈধ পুকুর খনন ও মাটি পরিবহন: দেড় লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৮১ ভিজিটর

নরসিংদী প্রতিনিধি:  নরসিংদীর শিবপুর উপজেলায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (০৪ মার্চ ২০২৬) দিবাগত রাতে উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের দৃষ্টিনন্দন পার্ক সংলগ্ন খালপাড় এলাকা এবং বাঘাবো ইউনিয়নের নাওহালা টেকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুর রহিম নেতৃত্ব দেন। এ সময় শিবপুর মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

অভিযানকালে অবৈধভাবে পুকুর খননের দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া পৃথক অভিযানে অবৈধভাবে মাটি কেটে পরিবহনের প্রস্তুতিকালে ২টি ড্রাম ট্রাক আটক করা হয়। এ ঘটনায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী আরও ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর