রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

দেশের তারুণ্যকে সোনালী ইতিহাস শিখাতে হবে,  গাজীপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনটিএফ এর দোয়া ও আলোচনা সভায় —- ডা.মাজহার

  • আপডেট টাইম : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৯ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম (বিএনটিএফ) এর দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২১ ফেব্রুয়ারী দুপুরে গাজীপুর বিএম কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনটিএফ এর উপদেষ্টা ডা. মাজহারুল আলম। সভাপতিত্ব করেন বিএনটিএফ এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক আসাদুজ্জামান আকাশ। সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক হারুনুর রশিদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান বক্তা ও এবি পার্টির কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক ফোরাম নেতা আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক আশরাফুল ইসলাম মন্ডল, জিয়া পরিষদ নেতা মাফিকুর রহমান সেলিম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মাজহার বলেন, ভাষা আন্দোলনের সুদূরপ্রসারী প্রভাব একদিকে আমাদের স্বাধীনতাকে ত্বরান্বিত করেছে, অপরদিকে সীমান্তের ওপারের থেকে আমাদের জাতীয় পার্থক্য নির্ণয় করেছে। মাওলানা আকরাম খাঁ, ড.মুহম্মদ শহীদুল্লাহ, অধ্যাপক আবুল কাশেম প্রমুখ স্মরণীয় ব্যক্তির ভূমিকার বর্ণনা দিয়ে ডা.মাজহার বাংলাদেশের ছাত্র -তরুণ -যুবকদেরকে গৌরবময় ইতিহাসের সন্ধান করার আহ্বান জানান। রাজনৈতিক দলগুলোর মাধ্যমে তরুনদের ইতিহাস সচেতন করা জরুরী। আজকাল জাতীয় গৌরবময় অতীত পাঠ না করে, না জেনেও রাজনীতি করা যায়। আমাদের গৌরবময় ইতিহাস জানতে হবে। উন্নত বিশ্বের সাথে তাল মিলাতে নতুন প্রজন্মকে তা জানাতে হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর