রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মাতৃভাষা দিবস পালিত: ভাষা শিক্ষা কেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতি

  • আপডেট টাইম : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৮ ভিজিটর

কাপাসিয়া প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য কমপ্লেক্স এবং উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনীম -এর সভাপতিত্বে শনিবার সকাল ১১ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দিন আইউবী। এ-সময় প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আইউবী ভাষা শহীদদের ত্যাগের ইতিহাস স্মরণ করেন  এবং কাপাসিয়া উপজেলায় একটি আধুনিক ভাষা শিক্ষা কেন্দ্র বা ল্যাঙ্গুয়েজ সেন্টার স্থাপনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, “মাতৃভাষার মর্যাদা রক্ষার পাশাপাশি নতুন প্রজন্মকে বিভিন্ন ভাষায় দক্ষ করে গড়ে তুলতে এই সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), শাহিনুর আলম, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন ,কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন, সাংবাদিক নুরুল আমিন সিকদার,উপজেলা জামায়াতে ইসলামীর যুগ্ম সম্পাদক আব্দুল ফাত্তাহ। এছাড়াও অন্যান্যর মাঝে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, বিভিন্ন দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা সভায় অংশ নেন।

বক্তারা ভাষা আন্দোলনের গুরুত্ব এবং সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের ওপর জোর দেন। সভা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন নবনির্বাচিত সংসদ সদস্য  মোঃ সালাউদ্দিন আইউবী নিজেই।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর