শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মেথিকান্দা স্টেশনে সুখবর: এগারো সিন্দুর মেইল’-এর যাত্রাবিরতি চালু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯০ ভিজিটর

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনে আজ থেকে ‘এগারো সিন্দুর মেইল’ ট্রেনের যাত্রাবিরতি শুরু হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় স্থানীয় যাত্রী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

এ উপলক্ষে সংশ্লিষ্ট রেলওয়ে কর্মকর্তাদের পাশাপাশি ফুলেল শুভেচ্ছা জানান নরসিংদী জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ।

তিনি বলেন, “এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে। যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও সময়সাশ্রয়ী হবে। শিক্ষা, চাকরি ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এ মহতী উদ্যোগ বাস্তবায়নে যারা বিভিন্নভাবে সহযোগিতা ও সুপারিশ করেছেন, তাদের প্রতি নরসিংদী জেলাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ স্টেশনে আরও আন্তঃনগর ও গুরুত্বপূর্ণ ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করা হলে এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর