শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

জানা গেলো ছেলের হাত ধরে ভোট দিতে গিয়েছিলেন ১০৫ বছরের সাতক্ষীরার হেকমত আলী

  • আপডেট টাইম : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৫ ভিজিটর

সাতক্ষীরা প্রতিনিধি: বয়স যেন তার কাছে কোনো বাধা নয়। ভোরের কুয়াশা ভেদ করে ছেলের হাত ধরে ভোটকেন্দ্রে হাজির হয়েছেন সাতক্ষীরার ১০৫ বছর বয়সী মো. হেকমত আলী সরকার। আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সবার আগে ভোট দিয়েছের এই শতবর্ষী প্রবীণ ভোটার। ভোট দিতে সকাল সাড়ে ৬টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ি থেকে বের হন হেকমত আলী সরকার। ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই তিনি কেন্দ্রে প্রবেশ করে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট দেওয়ার পর মো. হেকমত আলী সরকার বলেন, ভোট দিয়ে ভালো লাগছে। সবার আগে ভোট দিয়েছি। তার ছেলে মো. রহমত আলী (৪২) বলেন, আমরা সকাল সাড়ে ৬টার সময় পরিবারের সবাই একসাথে ভোট দিতে এসেছি। এই গ্রামে আমাদের পরিবার সবার আগে ভোট দিয়েছে। আমার বাবার বয়স ১০৫ বছর, তাকে সঙ্গে করে নিয়ে এসেছি।

স্থানীয়রা জানান, এত বয়সেও হেকমত আলী সরকারের ভোট দিতে আসা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উদাহরণ। তার উপস্থিতিতে ভোটকেন্দ্রে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর