রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

গাজীপুরের বিভিন্ন বাস ও রেল স্টেশনে মানুষের উপচেপড়া ভীড়, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ও রাস্তায় নজিরবিহীন যানজট

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২১ ভিজিটর

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট দেওয়ার জন্য মঙ্গলবার সকাল থেকে গাজীপুর হতে বিভিন্ন জেলার উদ্দেশ্যে মানুষ রওনা দিয়েছেন। এ কারনে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাস স্টেশন ও রেল স্টেশনে উপচেপড়া মানুষের ভীড় লক্ষ্য করা গিয়েছে। এদিকে একসাথে এত মানুষের বাড়ি যাবার কারনে পরিবহন সংকট ও নজিরবিহীন যানজট দেখা দিয়েছে রাস্তায়। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের প্রায় ৩০ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এ সুযোগে তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহন সংশ্লিষ্টদের বিরুদ্ধে। এ কারনে পথে পথে ভোগান্তিতে পরেছে এসব যাত্রীরা।

মঙ্গলবার সকালে সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গিয়েছে, জেলার গুরুত্বপূর্ন বাস স্টেশনে হাজার হাজার ঘরমুখো মানুষ অপেক্ষা করছে পরিবহনের জন্য। এক সাথে অতিরিক্ত মানুষের ভীড় হবার কারনে রাস্তায় দিখা দিয়েছে পরিবহন সংকট। এ সুযোগে বেশরিভাগ রুটে পরিবহন শ্রমিকরা অতিরিক্তি ভাড়া আদায় করছে বলে অভিযোগ করছে সাধারন যাত্রীরা । তারা বলছে, নিয়মিত ভাড়ার চেয়ে দ্বিগুন তিনগুন ভাড়া নিচ্ছে বাসের লোকজন। উপায়ান্তর না দেখে অতিরিক্ত ভাড়া দিয়েই তারা গন্তেব্যে যাচ্ছেন।

মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা- ময়মনসিংহ সড়কে দেখা যায় দীর্ঘ যানজটের চিত্র। ৫০০ টাকার ভাড়া ১২০০ থেকে ১৫০০ চাওয়া হচ্ছে। এতে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে গাজীপুরের চান্দনা চৌরাস্তা রাজেন্দ্রপুর চৌরাস্তায় ও মাওনা এলাকায় কিছু সময় সড়ক অবরোধ করে রাখেন বলে জানা গেছে। এদিকে জেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী কলেজ গেইট থেকে মাওনা চৌরাস্তা ও গাজীপুরের ভোগড়া এলাকা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস পর্যন্ত যানজট রয়েছে। কোথাও কোথাও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে যানবাহন। এর আগে গত সোমবার বিকেল থেকে গাজীপুরের বিভিন্ন এলাকার চারশতাধিক শিল্পকারখানা ছুটি ঘোষণা করা হলে সন্ধ্যার পর থেকে ঘরমুখী মানুষের ঢল বাড়তে থাকে সড়কে। দেশের উত্তরাঞ্চলের ২৬ জেলার প্রবেশপথ চন্দ্রা বাস টার্মিণাল এলাকায় যাত্রীদের উপচে পড়ে ভিড় সৃষ্টি হয়। রাতভর যানবাহনে অপেক্ষায় থাকা লোকজন মঙ্গলবার সকাল থেকে বাস ট্রাক, পিকাপসহ বিভিন্ন বাহনে করে গন্তব্যের উদ্দেশ্যে ছুটে যাচ্ছেন। যানজট নিরসনে চন্দ্রা বাস টার্মিনাল, গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপরতা চালিয়ে যাচ্ছে।

এদিকে জয়দেবপুর রেলস্টেশনে মঙ্গলবার সকাল থেকেই বিভিন্নরুটের ট্রেনগুলিতেও বিপুল সংখ্যক লোকজন তাদের গন্তব্যে যাবার জন্য অপেক্ষা করছিলেন। ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-রাজশাহী রুটসহ উত্তরবঙ্গগামী প্রতিটি রেলের বগিতেই অতিরিক্ত যাত্রীরা তাদের নিজ নিজ গন্তব্যে যাবার চেষ্টা করেছেন। বগিতে স্থান না পেয়ে অনেকেই ট্রেনের ছাদে উঠে গন্তব্যে যাচ্ছেন। কোন ট্রেনের বগিতেই তিল ধারনের ঠাই ছিলনা।

গাজীপুরের বিভিন্ন শিল্পকারখানায় কর্মরত রয়েছেন দেশের বিভিন্ন জেলার হাজার হাজার শ্রমিক। নির্বাচন উপলক্ষে এসব শিল্প কারখানা বন্ধ ঘোষনা করায় তারা ভোট দিতে স্ব স্ব জেলায় যাবার জন্য মঙ্গলবার ভোর থেকেই যাত্রা শুরু করেছেন। বিশেষ করে ট্রেন এবং বাসে সিট নেওয়ার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছেন এসব যাত্রীরা। তবে রাস্তায় পরিবহন সংকট থাকার কারনে তাদের গন্তেব্যে যেতে বিড়ম্বনায় পরতে হচ্ছে ।

সকালে গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা, ভোগড়া বাইপাস এলাকা, আব্দুল্লাহপুর, চন্দ্রা, রাজেন্দ্রপুর চৌরাস্তা ও মাওনা এলাকায় উপচেপড়া ভীড় পরিলক্ষিত হয়। বেলা বাড়ার সাথে সাথে যাত্রীদের ভীড় বাড়তে থাকে। এক পর্যায়ে এসব বাস স্টেশনগুলো লোকে লোকারন্য হয়ে পড়ে। দেখা দেয় পরিবহন সংকট। নিকটবর্তী জেলার লোকজন মাইক্রোবাস কিংবা সিএনজি ভাড়া করে যেতে থাকে। কিন্ত দূরবর্তী জেলার লোকজন পরে নানা বিড়ম্বনায়। একদিকে প্রচুর লোকজনের ভীড়, অন্যদিকে হঠাৎ করেই অতিরিক্ত ভাড়া আদায় করতে থাকে বাসের হেলপার কন্ডাকটাররা। যাত্রীদের অভিযোগ, নিয়মিত ভাড়ার চেয়ে দ্বিগুন তিনগুন ভাড়া নিচ্ছে পরিবহন শ্রমিকরা। এ বিষয়ে প্রশানের বা পুলিশের কোন নিয়ন্ত্রন পরিলক্ষিত হয়নি।

চন্দ্রা চৌরাস্তায় রংপুরগামী যাত্রী মোঃ রফিকুল ইসলাম আসিফের সাথে কথা হয় এ প্রতিবেদকের। তিনি জানান, ঢাকা থেকে ৪ ঘন্টায় চন্দ্রা পর্যন্ত এসেছেন। যাত্রায় প্রচুর যানজট। খুব ধীরে ধীরে বাস সামনে যাচ্ছে। তিনি বলেন, রাস্তার কোনঅংশেই ট্রাফিক পুলিশের কোন নিয়ন্ত্রন নেই।

সকালে মাওনা চৌরাস্তায় ময়মনসিংহগামী যাত্রী ফিরোজা আক্তার জানান, ভোর ৫টায় গাজীপুরের বাইপাস এলাকা থেকে বাসে উঠেছেন। এক ঘন্টার যাত্রাপথ আসতে তার সময় লেগেছে ৩ ঘন্টা। তিনি বলেন, ময়মনসিংহ পর্যন্ত বাসের স্বাভাবিক ভাড়া ১০০ টাকা। কিন্ত আজকে এ ভাড়া নিচ্ছে ৩০০ থেকে ৫০০টাকা পর্যন্ত।

জয়দেবপুর চৌরাস্তায় কথা হয় সুফিয়ান নামে কিশোরগঞ্জগামী যাত্রীর সাথে। তিনি জানান, ৩ ঘন্টা অপেক্ষা করে একটি বাসে উঠতে পেরেছি দ্বিগুন ভাড়া দিয়ে। তাও সিট নেই, দাড়িয়ে দাড়িয়ে যাচ্ছি। তিনি বলেন, কষ্ট হলেও ঈদের মত আনন্দ মনে হচ্ছে, অনেক বছর পর এবারের নির্বাচনে ভোট দিতে পারব।

জয়দেবপুর চৌরাস্তা এলাকায় একাধিক যাত্রীর সাথে কথা বলে জানা গেছে, পরিবহন শ্রমিকরা ইচ্ছামত ভাড়া আদায় করছে। ১০০ টাকার ভাড়া ৪০০/৫০০ টাকা নিচ্ছে। এ বিষয়ে প্রশাসনের নির্লিপ্ততায় তারা ক্ষুব্ধ। ট্রাফিক পুলিশ কোন ভূমিকা নিচ্ছে না। ফলে যানজটের পাশাপাশি রাস্তার অব্যবস্থাপনায় ভোগান্তিতে পরতে হচ্ছে যাত্রীদের। তারা রাস্তার শৃংখলা ফিরিয়ে আনতে স্থানীয় প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছেন।

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে কথা বলতে বেশ কয়েকজন শ্রমিক নেতার সাথে যোগাযোগ করা হলে তারা কেউই কথা বলতে রাজী নন বলে জানান। গাজীপুর জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি ও চেম্বার অব কমার্সের সভাপতি শওকত হোসেন সরকারের মোবাইলে একাধিকবার কল করেও সাড়া পাওয়া যায়নি। শ্রমিক নেতা তাজুল ইসলাম তাজুকে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

গাজীপুর রিজিয়নের নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাউগাতুল আলম বলেন, নির্বাচন উপলক্ষে শিল্পকারখানা ছুটি হয়েছে। শিল্পকারখানায় কর্মরত শ্রমিকরা বাড়িতে যাচ্ছেন। এতে মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে। আমাদের পুলিশ সদস্যরা মহাসড়ক স্বাভাবিক রাখতে কাজ করছে। তবে পরিবহনের ভাড়া বেশি থাকায় কোথাও কোথাও যাত্রীরা বিশৃঙ্খলা করেছে। আমরা ভাড়ার বিষয়টিও দেখছি। যারা অতিরিক্ত ভাড়া আদায় করবে তাদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর