রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

গত ১৫ বছর আমরা একটি অন্ধকার যুগ অতিক্রম করেছি__ মোয়াজ্জেম হোসেন হেলাল

  • আপডেট টাইম : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৯ ভিজিটর

সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, দেশে একটি পরিবর্তনের পর জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। এই নির্বাচনে দেশের জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন। তাদের মাধ্যমে দেশ পরিচালিত হবে। বাংলাদেশ ৫৫ বছরের পদার্পণ করেছে। রাষ্ট্রে সরকারের বহু পরিবর্তন এসেছে কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন হয়নি, তারা সব সময় বঞ্চিত হয়েছে।

তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার পর সোনার বাংলার প্রোগ্রাম নিয়ে শেখ মুজিবুর রহমান এসেছিলেন, সবুজ বিপ্লবের ধারা নিয়ে এসেছিলেন জিয়াউর রহমান, পরে এরশাদ এসেছিলেন নতুন বাংলাদেশ নিয়ে। কিন্তু সোনার বাংলায় সোনা ফলাতে পারে নাই, সবুজ বাংলায় বাংলাদেশ সবুজের সমারোহ ঘটেনি, নতুন বাংলাদেশ নতুন কিছু পাইনি। কারণ সোনার বাংলা গড়তে সোনার মানুষ চাই, সবুজ বাংলা করতে সবুজ তাজা তরুণ দরকার। নতুন বাংলায় নতুন চিন্তা চেতনার দরকার, যেটা গত ৫৪ বছরেও আমরা পাইনি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখা আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি মোয়াজ্জেম হোসেন হেলাল আরও বলেন, দেশ স্বাধীনের পর ৫৫ বছরের মধ্যে গত ১৫ বছরের একটি অন্ধকার যুগ আমরা অতিক্রম করেছি। এই সাতক্ষীরা ও কালিগঞ্জ জেলা তার সবচেয়ে বড় সাক্ষী। এখানে ৪৮ জন ভাই বোনকে শহীদ করা হয়েছে। পরিবর্তনের জন্য সহস্রাধিক লোক প্রাণ দিয়েছে। আমার দেশের ১৪ শ’র বেশি ভাই বোন ও যুবক শাহাদাত বরণ করেছেন। এসময় শিশু ও মা বোনেরাও রেহাই পায়নি, তারাও নির্যাতনের শিকার হয়েছেন। আবু সাঈদসহ বাংলাদেশের তরুণ সমাজ রক্ত দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। ৩০ হাজার আল্লাহর বান্দা, এই বাংলাদেশে তরুণ ও যুবক আহত হয়ে এখনো কাতরাচ্ছে।

তিনি বলেন, এত ত্যাগ ও তীতিক্ষার পরে, ৫৫ বছরের বঞ্চনার পর এবং ১৫ বছর কারাবরণ ও নির্যাতন সহ্য করে হাজার হাজার তরুণ যুবকের শাহদাতের বিনিময়ে যে নির্বাচন আমরা করতে চাই, সে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে আবার যদি পুরনো অবস্থা ফিরে আসে তাহলে দেশের মানুষের দুঃখ ঘুচবে না। আগামীর বাংলাদেশ যদি ন্যায়, ইনসাফ ও কল্যাণের বাংলাদেশ গড়তে হয় তাহলে মানবিক ও দায়িত্বশীল মানুষদের দরকার।

তিনি আরও বলেন, বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসের সবচেয়ে দায়িত্বশীল সংগঠন হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। যারা বাংলাদেশের সোনার মানুষ উপহার দেবে। নতুন বাংলাদেশ গড়ে ন্যায় ও ইনসাফের,  কল্যাণের ও মানবিক বাংলাদেশ উপহার দিবে। এজন্য তিনি আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ডাক্তার শফিকুর রহমানের সকল প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানান।

জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড হচ্ছে আমাদের গাজীরা, শহীদ আবু সাঈদ, শহীদ আলী রায়হান, গত ১৬ বছরে কালিগঞ্জে আমাদের যে ভাই বোনেরা জীবন দিয়েছে, আমাদের যে  ভাই বোনদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে। আমার যে মায়েদের লাঞ্ছিত করা হয়েছে যে ভাইদের খুন করা হয়েছে এরা চাকরি হারিয়েছে তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।

তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ। আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডা: শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন তিনি আগামী নির্বাচনে জামায়াতে ইসলামের বিজয় চান না, পরিবারের বিজয় চান না তিনি ১৮ কোটি মানুষের বিজয় চান। তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে সাতক্ষীরা চারটি আসনের জামায়াতের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

কালিগঞ্জ উপজেলা জামায়াতের  আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, খুলনা-১ সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণলাল নন্দী, সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা-৩ আসনের সাবেক সংসদ সদস্য স,ম সালাউদ্দিন, শিবিরের কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আমিরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের সাতক্ষীরা জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা জায়েদ আব্দুল্লাহ, ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জুবায়ের হোসেন, আশাশুনি উপজেলা জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমির নুরুল আবসার মোর্তজা, বাংলাদেশ খেলাফত মজলিস কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা এমদাদুল হক, ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি মেহেদী হাসান প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর