রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

কালীগঞ্জ কল্যাণ সংস্থার মিলন মেলা ও পিঠা উৎসব অনুষ্টিত

  • আপডেট টাইম : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৪ ভিজিটর

কালীগঞ্জ প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কালীগঞ্জ কল্যাণ সংস্থার ৫ম বার্ষিক সাধারণ সভা, পারিবারিক মিলনমেলা ও শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়হরা স্বপ্নছায়া রিসোর্টে দিনব্যাপী এ অনুষ্ঠানে কালীগঞ্জ কল্যাণ সংস্থার সভাপতি অ্যাড. আতিকুর রহমান ভূঁঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.টি.এম. কামরুল ইসলাম।

সংগঠনের সাধারণ সম্পাদক মাশহুদুর রহমান সাজেদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালীগঞ্জ কল্যাণ সংস্থার প্রধান পৃষ্ঠ পোষক ডাঃ মোহাম্মদ ওয়াদুদুজ্জামান ভূঁইয়া। এছাড়াও আরো বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মো. মুর্শিদউজ্জামান, ফারজিন নাওয়ার জামান, ইঞ্জিঃ এনামুল হক, ডক্টরস বিডি লিমিটেড সিইও মাহফুজুর রহমান খান, কেয়ার বাংলাদেশের টিম লিডার হাফিজুল ইসলাম, অবসরপ্রাপ্ত সরকারী কমকর্তা মুহম্মদ মুহসিন প্রমুখ। বার্ষিক সাধারণ সভায় আর্থিক প্রতিবেদন পেশ করেন সংগঠনের কোষাধ্যক্ষ অ্যাড. রাশিদুল হাসান রুবেল।

অনুষ্ঠান ঘিরে ছিল আনন্দ, সংস্কৃতি ও সৌহার্দ্যের এক মিলনমঞ্চ। নানা আয়োজনজুড়ে ছিল প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা এবং জমজমাট ক্রীড়া প্রতিযোগিতা, যা পুরো আয়োজনকে করেছে আরও প্রাণবন্ত।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর