রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

গাজীপুরে কালী মন্দিরে মতবিনিময়: ‘দল-মত নির্বিশেষে ধানের শীষে ভোট দেওয়ার’ অঙ্গীকার

  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৬৭ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর জয়দেবপুরে কেন্দ্রীয় শ্রী শ্রী কৃপাময়ী কালী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দল-মত নির্বিশেষে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, সাবেক প্রতিমন্ত্রী ও মেয়র অধ্যাপক এম. এ. মান্নানের সুযোগ্য সন্তান এম. মঞ্জুরুল করিম রনি।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে মন্দির প্রাঙ্গণে রনি পৌঁছালে সনাতন ধর্মাবলম্বীরা প্রথা অনুযায়ী ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন। কেন্দ্রীয় কৃপাময়ী শ্রী শ্রী কালীমন্দিরের সভাপতি শ্যামল চন্দ্র পালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাপ্পী দে-র সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডা: গোপাল দাস, কৃপীময়ী মন্দিরের সহ-সভাপতি অখিল চন্দ্র পাল, যুগ্ম সম্পাদক রাজমনি শাহ রাজু, পুজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব দেবব্রত সরকার রিপনসহ অন্যরা।

মতবিনিময় সভায় সনাতন ধর্মাবলম্বী নেতারা বলেন, অধ্যাপক এম এ মান্নান গাজীপুরের মেয়র এবং প্রতিমন্ত্রী থাকাকালে মসজিদ মাদ্রাসার পাশাপাশি অনেক মন্দিরের ব্যাপক উন্নয়ন ও সংস্কার করেছেন। সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণে এবং তাদের নিরাপত্তায় সব সময় সজাগ থেকেছেন এবং তাদের উন্নয়নের জন্য কাজ করেছেন। সকলের প্রিয় ও শ্রদ্ধেয় সেই অধ্যাপক মান্নান স্যারের সুযোগ্য সন্তান আজ আমাদের কাছে প্রার্থী হয়ে এসেছেন। আমরা দল মত নির্বিশেষে সকলেই ঐক্যবদ্ধভাবে রনিকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করব।

এসময়, মন্দির প্রাঙ্গণে উপস্থিত সকলের অংশগ্রহণে মিছিল উঠে, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে, দল মত নির্বিশেষে- ভোট দিব ধানের শীষে।

প্রধান অতিথির বক্তব্যে এম. মঞ্জুরুল করিম রনি বলেন, “আমার পিতা আপনাদের ভোটে দেশের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে এমপি হয়েছিলেন। বেগম খালেদা জিয়া আপনাদের সেই ভোটের সম্মান দিয়ে তাকে প্রতিমন্ত্রী করেছিলেন। তিনি দল-মত নির্বিশেষে সবার উন্নয়নের জন্য কাজ করেছেন। পরবর্তীতে আমার আব্বাকে আপনারাই ভোট দিয়ে মেয়র বানিয়েছেন। আমি আমার পিতার স্বপ্ন এবং অসমাপ্ত কাজ বাস্তবায়নের জন্য বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হয়ে আপনাদের কাছে এসেছি। আশা করি এবারও আপনারা দল মত নির্বিশেষে ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করবেন। এসময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণে ও তাদের প্রয়োজনে সবকিছু করার এবং সব সময় তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন।

তিনি আরও যোগ করেন, আমি আমার পিতার আদর্শ নিয়ে আপনাদেরই সন্তান হিসেবে পাশে থাকতে চাই।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর