সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জের ৮ ইউনিয়নে বিএনপি নেতার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা হতাহত : আইআরজিসি কালীগঞ্জে সুন্দরবন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কলারোয়ার বিভিন্ন সরকারি দফতর পরিদর্শনে নতুন সাংসদ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় ৫.৩ ম্যাগনিটিউডে ভূমিকম্প গণভোটের ফলাফল; প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী গাকৃবিতে দেশের প্রথম উচ্চ খরা সহনশীল সয়াবিনের জাত ‘জিএইউ সয়াবিন ৬’ উদ্ভাবন : খরা ও চরাঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনা গাজীপুরকে দুষণমুক্ত গ্রীণ সিটি হিসেবে গড়ার অঙ্গীকার : জিসিসি প্রশাসক শওকত হোসেন সরকার

শ্রমিকদের জন্য স্বল্পমূল্যে আবাসন ব্যবস্থা করা হবে______ গাজীপুরে তারেক রহমান

  • আপডেট টাইম : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২২ ভিজিটর

স্টাফ রিপোর্টার: গাজীপুর হলো গার্মেন্টস এর রাজধানী। এখানে লক্ষ লক্ষ মা-বোনেরা কাজ করে, ভাইয়েরা কাজ করে। নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা সহ শ্রমিকদের জন্য স্বল্পমূল্যে আবাসন ব্যবস্থা করার আশ্বাস দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

মঙ্গলবার (২৭ জানুয়ারি) গাজীপুরের রাজবাড়ী মাঠে মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে এবং এম মনজুরুল করিম রনি ও চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, গাজীপুরের জনগণের ভোগান্তি নিরসনে জয়দেবপুর রেলক্রসিংয়ের ওপর ফ্লাইওভার নির্মাণ করা হবে। ২০ হাজার কিলোমিটার খাল খনন ও জলাবদ্ধতা নিরসনের আওতায় গাজীপুরের তুরাগ, চিলাই ও লবণদহ নদী পুন:খনন করা হবে।

এ সময় তিনি বলেন, ধানের শীষ বিজয়ী হলে মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড চালু, শিল্প-প্রতিষ্ঠানে শিশুদের জন্য ডে-কেয়ার সেন্টার স্থাপন, কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানসহ নানা উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

তারেক রহমান বলেন, গত ১৫-১৬ বছর ধরে আপনারা দেখেছেন, গাজীপুরসহ সারা বাংলাদেশের মানুষের ভোটাধিকার কীভাবে ডাকাতি করে নেওয়া হয়েছে। এবার কি ডাকাতি করতে দেবেন? ভোট ডাকাতি হতে দেবেন? দেবেন না।

কেউ যেন ষড়যন্ত্র করে আগেভাগে ভোটকেন্দ্রের ভেতরে ঢুকে বসে না থাকে এ বিষয়ে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। ১২ তারিখ ভোটকেন্দ্রে যেতে হবে। কখন যাবেন? ফজরের নামাজ পড়ে নয়, নিজ নিজ ভোটকেন্দ্রের সামনে গিয়ে জামাতে ফজর আদায় করবেন। যাতে আগে থেকে কেউ সেখোনে অবস্থান নিতে না পারে।

২৪ এর আন্দোলেন গাজীপুরবাসীর অবদান তুলে ধরে বলে তারেক রহমান বলেন, গাজীপুরের মানুষ প্রমাণ করে দেখিয়েছে, ২৪ সালের আন্দোলনের সময় এই গাজীপুর থেকেই হাজার হাজার মানুষ ঢাকা শহরে গিয়েছিল। আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বাধীনতার রক্ষায় গাজীপুরবাসীর বিরাট অবদান রয়েছে। এই অবদানকে কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না।

এ সময় শৈশবের স্মৃতি উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান বলেন, এই সেই গাজীপুর, এই সেই ভাওয়াল মাঠ। যেখানে স্বাধীনতার আগে আমি অনেক দৌড়াদৌড়ি করেছি, খেলাধুলা করেছি। এই মাঠের উল্টো দিকে ছোট ছোট লাল রঙের দুইটা বাংলো ছিল। প্রথম যেই বাংলোটা ছিল, সেখানে আমরা থাকতাম। আমার আব্বা, আম্মা, আমি আর আমার ছোট ভাই। আমার শৈশবের একটা বড় অংশ এই গাজীপুরেই কেটেছে। সেই হিসেবে আপনাদের কাছে আমার দাবি থাকলো, ধানের শীষকে জয়যুক্ত করবেন।

সমাবেশে তিনি গাজীপুরের পাঁচটি আসনের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। প্রার্থীরা হলেন— গাজীপুর-১ আসনে মজিবুর রহমান, গাজীপুর-২ আসনে এম মনজুরুল করিম রনি, গাজীপুর-৩ আসনে এসএম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-৪ আসনে শাহ রিয়াজুল হান্নান এবং গাজীপুর-৫ আসনে ফজলুল হক মিলন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় নেতা বেনজীর আহমেদ টিটো, হুমায়ুন কবির খান, মাজহারুল আলম সহ দলীয় নেতৃবৃন্দ।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর